News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের নয়া ফরমানে রাজ্যে পানীয় জল প্রকল্প বিঘ্নিত হবে, আশঙ্কা দপ্তরের মন্ত্রীর
Image

কেন্দ্রের নয়া ফরমানে রাজ্যে পানীয় জল প্রকল্প বিঘ্নিত হবে, আশঙ্কা দপ্তরের মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷ পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক সংশ্লিষ্ট মন্ত্রকের একটি বিজ্ঞপ্তির প্রেক্ষিতে কেন্দ্রীয়

তপশীলি জাতি কল্যাণ মন্ত্রী রতন ভৌমিক

সরকারের তীব্র সমালোচনা করেছেন৷ শুক্রবার মহাকরণে তিনি সাংবাদিকদের জানান, ঐ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে রাজ্যে আগামী দিনগুলিতে প্রকল্পের কাজ বিঘ্নিত হবে বলে জানিয়েছেন শ্রীভৌমিক৷ তিনি জানান, কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, এনআরডিডব্লিওপি প্রকল্পে বর্তমানে যে প্রক্রিয়া রয়েছে তা পরিবর্তন করা হয়েছে৷ প্রকল্পের অধীন সমস্ত কাজকর্ম প্রথমে করতে হবে৷ তারপর ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে৷ তারপরই টাকা বরাদ্দ দেওয়া হবে৷ এতোদিন প্রকল্পের টাকা বরাদ্দ করা হতো৷ তারপর কাজ করা হতো৷ বিশাল সংখ্যায় টাকার প্রয়োজন প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য৷ কেন্দ্রীয় সরকারের এই নয়া ফরমানে প্রকল্পগুলির বাস্তবায়ন আগামীদিনে অসম্ভব হয়ে পড়বে৷
মন্ত্রী রতন ভৌমিক আরও বলেন, ত্রিপুরা অর্থনৈতিক দিক দিয়ে ততটা শক্তিশালী নয় যে এনআরডিডব্লিওপি প্রকল্পে এতো পরিমান টাকা দিয়ে কাজ করা সম্ভব নয়৷ পানীয় জল সরবরাহের ক্ষেত্রে এনআরডিডব্লিওপি প্রকল্পে রাজ্য সরকার পুরোপুরি কেন্দ্রীয় সরকারের বরাদ্দের উপর নির্ভর করছে৷ তিনি, দাবী করেছেন অবিলেম্ব এই প্রকল্পে দ্রুত অর্থ মঞ্জুর করার জন্য প্রকল্পের নীতি নির্দেশিকা অনুযায়ী৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top