News Flash

  • Home
  • Uncategorized
  • ৪ ডিসেম্বর পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাট্টিস, পাক প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা
Image

৪ ডিসেম্বর পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাট্টিস, পাক প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা

ওয়াশিংটন, ২ ডিসেম্বর (হি.স.): আগামী সপ্তাহে পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাট্টিস| শুধু পাকিস্তান নয়, মিশর, জর্ডান এবং কুয়েত-ও যাবেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাট্টিস| পেন্টাগন সূত্রে এমনটাই জানা গিয়েছে| সোমবার ৪ ডিসেম্বর, পাকিস্তান পৌঁছবেন জিম ম্যাট্টিস| বিশেষজ্ঞ মহলেরধারনা, পাকিস্তান সফরে গিয়ে পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি এবং সেনা প্রধান কিউ জাভেদ বাজবা-র সঙ্গে বৈঠক করতে পারনে জিম ম্যাট্টিস| এছাড়াও জঙ্গি আক্রমণ প্রসঙ্গে ইসলামাবাদকে চাপে রাখতে পারেন জিম ম্যাট্টিস| এরপর মিশর, জর্ডান এবং কুয়েত সফরে যাবেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাট্টিস| শুক্রবারই জঙ্গি হামলার রক্তাক্ত হয় উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারের এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট (এটিআই)| বোরখা পরে হামলা চালায় জনা তিনেক জঙ্গি| জঙ্গি হামলায় ৬ জন পড়ুয়া সহ ১২ জনের মৃতু্য হয়েছে| আহত হয়েছেন অন্তত ৩৫ জন| হামলার দায় স্বীকার করেছে তেহেরিক-ই-তালিবান পাকিস্তান জঙ্গি গোষ্ঠী| পেশোয়ারে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে আমেরিকা| স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র এইচ নৌআর্ট জানিয়েছেন, ‘আমরা পাকিস্তানের জনগণ ও পাকিস্তান সরকারের পাশে আছি| সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব|’ স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র এইচ নৌআর্ট আরও জানিয়েছেন, ‘জঙ্গি হামলায় নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা| আহতদের দ্রুত আরোগ্য কামনা করি|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top