News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, গুরুতর আহত ৫
Image

ওডিশায় ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, গুরুতর আহত ৫

সম্বলপুর (ওডিশা), ১ ডিসেম্বর (হি.স.): ওডিশার সম্বলপুর জেলায় যাত্রীবোঝাই ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৩ জনের| দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৫ জন| আহতদের তড়িঘড়ি বুরলার বীর সুরেন্দ্র সাই ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এণ্ড রিসার্চ (ভিআইএমএসএআর) হাসপাতালে ভর্তি করা হয়েছে| শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে সম্বলপুর জেলায় ৫৩ নম্বর জাতীয় সড়কের কাছে ধানুপালি এলাকায়| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|
ধানুপালি পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ইন-চার্জ তোফান বাগ জানিয়েছেন, শুক্রবার সকালে পাদিয়াবাহাল থেকে হিরাকুদ অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি ভ্যান| ৫৩ নম্বর জাতীয় সড়কের কাছে ধানুপালি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন| গুরুতর আহত অবস্থায় ৫ জনকে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়| শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের বুরলার বীর সুরেন্দ্র সাই ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এণ্ড রিসার্চ (ভিআইএমএসএআর) হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top