News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৮-তে রাজনীতিতে পা রাখতে চলেছেন তামিল সুপারস্টার রজনীকান্ত, জল্পনা
Image

২০১৮-তে রাজনীতিতে পা রাখতে চলেছেন তামিল সুপারস্টার রজনীকান্ত, জল্পনা

চেন্নাই, ৩০ নভেম্বর (হি.স.): নিজস্ব দল গড়ে আগামী বছর জানুয়ারিতেই রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন তামিল সুপারস্টার রজনীকান্ত৷ তেমনটাই দাবি তাঁর বড় দাদা সত্যনারায়ণা রাও গাঁয়েকরের৷ বুধবার রজনীকান্ত ফ্যান ক্লাবের জেলা সেক্রেটারির বিয়ে উপলক্ষ্যে ধর্মাপুরীতে আসেন সত্যনারায়ণ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামী বছর জানুয়ারি মাসে চেন্নাইতে নিজের ভক্তদের সঙ্গে ফটোশ্যুট করবেন রজনী৷ এরপরই তাকে সুপারস্টারের রাজনীতিতে আসা নিয়ে প্রশ্ন করা হয়৷ জবাবে সত্যনারায়ণ বলেন, জানুয়ারিতেই তিনি রাজনীতিতে আসা নিয়ে সব জল্পনার অবসান ঘটাবে| তিনি বলেন, আগামী বছর জানুয়ারি মাসেই রাজনীতির আঙিনায় পা রাখবেন রজনীকান্ত৷ সেই সঙ্গে নিজের রাজনৈতিক দলও গড়তে পারেন তিনি৷ অন্যদিকে আরেক দক্ষিণী সুপারস্টার কমল হাসানও রাজনীতিতে আসতে চলেছেন৷ নিজেই সেকাথা জানান তিনি৷ এখনও পর্যন্ত কোনও শিবিরে নাম লেখাননি তিনি৷ তবে গেরুয়া নামাবলী গায়ে চড়াতে যে তাঁর আপত্তি আছে তা আগেই পরিস্কার করে দেন কমল হাসান৷
এদিকে রজনীকান্ত কবে রাজনীতির মঞ্চে পা রাখতে চলেছে তা নিয়ে জল্পনা ছড়ায় ১২ই ডিসেম্বর জন্মদিনের দিন রাজনীতিতে আসা নিয়ে ঘোষণা করবেন তিনি৷ তবে সেটা হচ্ছে না বলে জানান সত্যনারায়ণ৷ তিনি বলেন, দেশের সবাই রজনীকে ভালোবাসে৷ রাজনীতিতে আসলে মানুষের ভালোর জন্য কাজ করবে৷ প্রসঙ্গত, কয়েক মাস ধরে জোর জল্পনা চলছে রাজনীতিতে আসতে চলেছেন সুপারস্টার রজনীকান্ত৷ সেই দাবি কখনও উড়িয়ে দেননি তিনি নিজেও৷ বরং তাঁর কার্যকলাপ সেই পালে হাওয়া দিয়েছে৷ বিজেপিতে আসার প্রস্তাবও দেওয়া হয় তাঁকে৷ তবে সেটা নিয়ে কিছু মন্তব্য করেননি তিনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top