News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বই বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে, হুমকি চিঠি ঘিরে আতঙ্ক
Image

মুম্বই বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে, হুমকি চিঠি ঘিরে আতঙ্ক

মুম্বই, ৩০ নভেম্ব (হি.স.): মুম্বই বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি ভরা চিঠি উদ্ধার ঘিরে চাঞ্চল্য| উদ্ধার হওয়া চিঠিতে লেখা আগামী বছর প্রজাতন্ত্র দিবসে মুম্বই বিমানবন্দর বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে| হামলার ‘হুমকি-চিঠি’ আইএস দিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে| চিঠিটি পাওয়া গিয়েছে বিমানবন্দরের শৌচাগারে| এর পরেই চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দর চত্বরে| সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা কড়া করা হরেছে| সূত্রে খবর, বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ বিমানবন্দরের এক নিরাপত্তাকর্মী কার্গো টার্মিনালের শৌচাগারে একটি নোট পান। দাবি, তাতে ইসলামিক স্টেটের নামে আগামী ২৬ তারিখ বিমানবন্দরে হামলার ছক করা হয়েছে। চিঠিতে লেখা ২০১৮ সালের ২৬ জানুয়ারি কার্গোতে হামলা করবে, আইএস।
এই নোট মেলার সঙ্গে সঙ্গে গোটা কার্গো টার্মিনাল খালি করে দেওয়া হয়। তল্লাশিতে নেমে পড়ে পুলিশ, বম্ব স্কোয়াড, সিআইএসএফ কর্মীরা। কার্গো এরিয়ায় প্রত্যেকটি পার্সেল, বাক্সে তন্নতন্ন করে তল্লাশি চলছে। যদিও, এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই মেলেনি বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র।
তিনি জানান, সম্ভবত কোনও উড়ো চিঠি হবে। যদিও, বিষয়টিকে হাল্কা করে দেখা হচ্ছে না। কার্গো এরিয়া সহ গোটা বিমানবন্দরে অন্তর্ঘাত-দমন তল্লাশি চালানো হচ্ছে। প্রসঙ্গত, বিমানবন্দরের কার্গো এরিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকে না সিআইএসএফ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top