News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মাবতী প্রসঙ্গে এবার সরব হলেন বর্ষীয়ান বলিউড অভিনেতা নানা পাটেকর
Image

পদ্মাবতী প্রসঙ্গে এবার সরব হলেন বর্ষীয়ান বলিউড অভিনেতা নানা পাটেকর

মুম্বই, ৩০ নভেম্বর (হি.স.) :পদ্মাবতীর নির্মাতাদের পাশে এসে দাঁড়াল বর্ষীয়ান বলিউড অভিনেতা নানা পাটেকর। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নানা পাটেকর বলেন, ‘সিনেমাটি এখনও মুক্তি পায়নি। আর আমরাটাই জানি না সিনেমাটিতে কি দেখানো হয়েছে। আমি এই বিতর্কের মধ্যে জড়াতে চাই না। কিন্তু মাথা ও নাক কেটে দেওয়ার মতো হুমকি একেবারেই অন্যায়।
উল্লেখ্য রাজস্থানের একাধিক রাজপুত সংগঠনের পক্ষ থেকে সিনেমাটির প্রদর্শন বন্ধ করার জন্য ফতোয়া জারি করা হয়। এদিকে সিনেমায় রানি পদ্মিনীর নাম ভূমিকায় অভিনয় করা দীপিকা পাড়ুকোনের নাক কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়। আইনশৃঙ্খলার অবনতির কারণ দেখিয়ে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের সরকারের তরফে সিনেমাটির প্রদর্শন বন্ধ রাখার আর্জি জানানো হয়। এদিকে ২-ডি পরে সিনেমারটির থ্রি-ডি সংস্করণের জন্য সিনেমার নির্মাতাদের কাছে আবেদন করা হয়। এদিকে শাবানা আজমির পরে দ্বিতীয় বলিউড অভিনেতার হিসেবে পদ্মাবতী সিনেমার স্বপক্ষে সরব হলেন নানা পাটেকর।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top