News Flash

  • Home
  • Uncategorized
  • ডিজিপির বিরুদ্ধে স্বারাষ্ট্রমন্ত্রক ও রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবে জাতীয় মহিলা কমিশন
Image

ডিজিপির বিরুদ্ধে স্বারাষ্ট্রমন্ত্রক ও রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবে জাতীয় মহিলা কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে যাচ্ছে রাষ্ট্রীয় মহিলা কমিশন৷ একই সঙ্গে দেশের রাষ্ট্রপতির কাছেও অভিযোগ করা হবে ভারতীয় পুলিশ সার্ভিসের এই আধিকারিকের বিরুদ্ধে৷ রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন নিয়ে বিস্তর অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন ত্রিপুরায় তাদের এক সদস্যকে রাজ্যে পাঠিয়েছেন৷ এর আগে বিভিন্ন বিষয়ে জানতে চেয়ে কমিশন রাজ্য পুলিশের মহানির্দেশককে চিঠি দিয়েছিল৷ কিন্তু একটি চিঠির কোনও জবাব দেওয়ার সৌজন্য দেখাননি পুলিশ প্রধান অখিলকুমার শুক্লা৷ আজ এই সমস্ত বিষয়ে ত্রিপুরা সফররত জাতীয় মহিলা কমিশনের সদস্য সুষমা সাহু সরাসরি পুলিশের মহানির্দেশক অখিলকুমার শুক্লার কার্যালয়ে গিয়ে হাজির হন৷ কিন্তু পুলিশ প্রধান সংশ্লিষ্ট কোনও তথ্য মহিলা কমিশনকে না দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন৷ এর পরেই সুষমা সংশ্লিষ্ট ঘটনার বিবরণ জাতীয় মহিলা কমিশনের কাছে পাঠিয়ে দেন বলে জানা গেছে৷ জাতীয় মহিলা কমিশন অতিসত্ত্বর ত্রিপুরা পুলিশ মহানির্দেশকের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বারষ্ট্রমন্ত্রক এবং রাষ্ট্রপতির কাছে অভিযোগ লিপিবদ্ধ করতে চলেছে৷
রাজ্যের ক্রমবর্ধমান নারী সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে আরক্ষা প্রশাসন এবং রাজ্য মহিলা কমিশনের উদাসীনতার অভিযোগ জাতীয় মহিলা কমিশনে পড়তেই ঝটিকা সফরে সুষমা শাহু৷ ৩ দিনের রাজ্য সফরে এসেই নির্যাতিতাদের খোঁজ খবর নিতে ত্রিপুরা মহিলা কমিশনের টিম নিয়ে বিভিন্ন এলাকায় যান৷ বুধবার সকালে রাজ্য অতিথিশালায় বহু নির্যাতিতার সঙ্গে কথা বলে সুষ্ঠ বিচার পাইয়ে দিতে জাতীয় মহিলা কমিশনের দৃঢ় অবস্থান তোলে ধরেছেন তিনি৷ বিকালে রাজ্যে পুলিশের মহানির্দেশকের সঙ্গে মিলিত হয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন৷ কাকরাবন, সোনামুড়া, খোয়াই, পানিসাগর সহ বেশ কয়েকটি জায়গার স্পর্শকাতর মামলার পুলিশি চার্জশীট নিয়ে উষ্মা ব্যক্ত করেছেন তিনি৷ সমস্ত কিছু খতিয়ে দেখে সন্ধ্যায় রাজ্য অতিথিশালায় সাংবাদিক সম্মেলনে আরক্ষা প্রশাসনকে ক্ষমতাসীন সরকার কুক্ষিগত করে রাখার গুরুতর অভিযোগ তোলেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা সুষমা শাহু৷ সড়ক দূর্ঘটনায় মৃৃত্যু হওয়া মেয়ের অর্ন্তবাস কেন থাকবে না? বোকা বানিয়ে চার্জশীট জমা করে অপরাধী আড়ালের চেষ্টা হচ্ছে৷ পুলিশ সুষ্ঠ তদন্তে গড়িমসি করার রাজ্যের নির্যাতিতারা সুবিচার পাচ্ছে না৷ দুসৃকতীরা বেখব ঘুরাফেরা করতে শুরু করেছেন৷ রাজ্য মহিলা কমিশনের কাজকর্ম নিয়েও উদ্বেগ ব্যক্ত করেছেন তিনি৷ জাতীয় মহিলা কমিশন সবগুলি ঘটনার তদন্ত করে যদি নির্যাতিতাদের জন্য সুষ্ঠ বিচারের ব্যবস্থা করতে পুলিশ গড়িমসি করলে জাতীয় মহিলা কমিশন কঠোর পদক্ষেপ নেবে বলে জানান সুষমা শাহু৷ গত তিন মাস আগে শান্তিরবাজারের তকমাছরা এবং কোয়াইফাং এলাকায় দুই উপজাতি ছাত্রীর মৃত্যুরহস্য আজও অধরা৷ ওই ঘটনাবলি এবং এ ধরণের বিষয়-সহ রাজ্যের মহিলা সংক্রান্ত বিষয়ে তথ্য জানাতে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল৷ কিন্তু একটি চিঠিরও উত্তর দেওয়া হয়নি জাতীয় মহিলা কমিশনকে৷
অবশেষে বাধ্য হয়ে ঘটনাবলি সম্পর্কে খোঁজখভর নিয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য সুষমা সাহু রাজ্যে এসেছেন৷ তিনি রাজ্যে এসে আরও একবার তাঁর ক্ষোভের কথা জানিয়েছেন৷ তিনি বলেন, রাজ্যে মহিলা সংক্রান্ত অপরাধ দিনকে দিন বেড়েই চলেছে৷ পুলিশও এ ধরণের মামলাকে অত্যন্ত সপরিকল্পিতভাবে সাধারণভাবে গ্রহণ করার পাশাপাশি এ সব বিষয়ের তদন্তকার্য সঠিকভাবে পরিচালিত করছে না৷
রাজ্যে এসে তিনি তকমাছড়ায় প্রিয়াঙ্কা রিয়াং এর পরিবারের সঙ্গে কথা বলেছেন৷ তাছাড়া কোয়াইফাং এলাকায় সুপ্রিয় মগের বাড়িতে গিয়ে কথা বলেছেন তিনি৷ দুটি ক্ষেত্রেই মৃত্যু নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মনে করেছেন সুষমা সাহু৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top