News Flash

  • Home
  • Uncategorized
  • হিন্দুত্বের প্রশ্নে এবার প্রধানমন্ত্রীকে বিঁধলেন কপিল সিব্বল
Image

হিন্দুত্বের প্রশ্নে এবার প্রধানমন্ত্রীকে বিঁধলেন কপিল সিব্বল

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.) : কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর সোমনাথ মন্দিরে যাওয়া নিয়ে বিতর্ক বৃহস্পতিবারও অব্যহত। চলতি রাজনৈতিক বিতর্কে মধ্যে এবার নাম জড়াল প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগে কপিল সিব্বল বলেন, ‘হিন্দুত্বের সঙ্গে হিন্দু ধর্মের কোন মিল নেই। কিন্তু মোদী হিন্দুত্বকেই বেশি অগ্রাধিকার দিচ্ছে।’
প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী কি ঘনঘন মন্দিরে যান? তিনি আসল হিন্দু নন।’ বর্ষীয়ান কংগ্রেস নেতা মতে সেই আসল হিন্দু যিনি গোটা দেশের নাগরিককে নিজের ভাই, বোন, মা হিসেবে মনে করে।’ উল্লেখ্য বুধবার রাহুল গান্ধীর সোমনাথ মন্দির যাওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়ে। সূত্রের খবর মন্দিরে ঢোকার আগে অহিন্দুদেরতা তলিকায় নিজের নাম নথিভক্ত করিয়ে ছিলেন। আর তা নিয়েই শুরু হয় বিতর্ক। পরে কংগ্রেসের পক্ষ থেকে রাহুলের হিন্দুত্ব প্রমাণের জন্য তিনটি ছবি পেশ করা হয়। উল্লেখ্য আর কয়েক দিনের মধ্যে গুজরাটে অনুষ্টিত হতে চলেছে নির্বাচন। ২০১২ সালের বিধানসভা নির্বাচনে ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় বিজেপি পেয়েছিল ১১৫ টি আসন এবং কংগ্রেস পেয়েছিল ৬৮ টি আসন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top