News Flash

  • Home
  • Uncategorized
  • খয়েরপুরে আটক আট রোহিঙ্গা ধৃতদের দাবি কাজের সন্ধানে আসা
Image

খয়েরপুরে আটক আট রোহিঙ্গা ধৃতদের দাবি কাজের সন্ধানে আসা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷  রাজধানী আগরতলার পাশ্ববর্তী খয়েরপুর থেকে আটজন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে৷ তারা নাকি ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের পর বেশ কিছুদিন  দিল্লীতে অবস্থান করছিল৷ রাজ্য পুলিশের সদর দপ্তরের সূত্রে জানা গেছে, ধৃত রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের রাজধানী আগরতলার পার্শ্ববতী খয়েরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ তারা গুয়াহাটি থেকে একটি বাসে করে আগরতলায় আসছিল৷ খয়েরপুরে তারাবাস থেকে নামে৷ সেখানে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় জনগণ পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়৷ জেরার মুখে ধৃতরা স্বীকার করেছে, তারা রোহিঙ্গা এবং অনেক আগেই ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ত্রিপুরা হয়ে তারা দিল্লীতে চলে গিয়েছিল৷ সেখান থেকে পুনরায় অসম হয়ে আজ তারা আগরতলায় ফিরে আসে কাজের সন্ধানে৷ তবে পুলিশের ধারণা, তারা ফের সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যেতে চাইছিল৷ ধৃতদের আটজনের মধ্যে তিনজন মহিলা ও দুটি শিশু রয়েছে৷ উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার রাজ্যের বিভিন্ন এলাকা থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী ধরা পড়েছিল৷ আর তাতেই অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ণ ওঠে৷ রোহিঙ্গাদের অনুপ্রবেশের পিছনে রয়েছে কার হাত, এসব প্রশ্ণ উঠছে জনমনে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top