News Flash

  • Home
  • Uncategorized
  • হৃদরোগ ও ফুসফুস জনিত রোগে ভারতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য : আইসিএমআর
Image

হৃদরোগ ও ফুসফুস জনিত রোগে ভারতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য : আইসিএমআর

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): সম্প্রতি আইসিএমআর-এর একটি সমীক্ষায় উঠে এসেছে, ভারতের অপেক্ষাকৃত ধনী রাজ্যগুলি যেমন পঞ্জাব, হরিয়ানা, তামিলনাডুতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেকটাই বেশি। পঞ্জাবে যেখানে হৃদরোগজনিত সমস্যায় প্রতি ১ লাখ মানুষে মৃত্যুর সংখ্যা ২৬১, সেখানে পশ্চিমবঙ্গও এই সংখ্যাটা খুব কম নয়। হার্ট ও ব্রেন স্ট্রোকে মৃত্যুর সংখ্যা ২৫০-এর কাছাকাছি। অন্যদিকে, সিওপিডিতেও মৃত্যুর সংখ্যা এরাজ্যে প্রতি লাখে ৪৮ জন। হৃদরোগে আক্রান্তের সংখ্যাটা যেমন পঞ্জাব, হরিয়ানা বা তামিলনাডুর মতো রাজ্যে বেশি, তেমনই দূষণে উত্তরপ্রদেশ, দিল্লি, বিহারের মতো জায়গায় মৃত্যুর সংখ্যা উল্লেখ্যযোগ্য। প্রতি এক লাখ জনসংখ্যায় দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যে বছরে মৃত্যু হয় ৮০ থেকে ১০০ জনের। অন্যদিকে, বায়ুদূষণের ফলে হাঁপানি, ফুসফুসজনিত রোগে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ২৬-এ আশপাশে। ডায়রিয়াতেও এরাজ্যে মৃত্যুর হার অনেকটাই কম। ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মত রাজ্যগুলিতে এই রোগে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। পশ্চিমবঙ্গে জলবাহিত রোগে মৃত্যুর পরিসংখ্যানটাও উল্লেখযোগ্য ভাবে কম। এখানে একলাখে মাত্র ৩৮ জনের মৃত্যু হয় এই রোগের প্রভাবে। এমনই পরিসংখ্যান জানাচ্ছে সরকারি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ(আইসিএমআর)। তবে এখানেই শেষ নয়, আরও চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে ওই সংস্থা। মৃত্যুর একাধিক কারণ থাকে। তবে, এর মধ্যে হৃদরোগ ও ফুসফুস জনিত রোগে ভারতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য।–

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top