News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশ্যে ফিল্মি কায়দায় যুবককে তুলে নিয়ে ১৮ লক্ষ টাকা ছিনতাই
Image

প্রকাশ্যে ফিল্মি কায়দায় যুবককে তুলে নিয়ে ১৮ লক্ষ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ নভেম্বর৷৷ রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা আবারও প্রশ্ণের মুখে৷ চার ব্যাঙ্ক কর্মী অপহরণের পর মন্দিরনগরী উদয়পুরে ব্যাঙ্কের কাছাকাছি থেকে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র দুসৃকতিরা৷ ঐ ব্যক্তির কাছ থেকে আঠার লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়৷ পরে অপহৃত ব্যক্তিকে হাত পা বেঁধে রাস্তায় ফেলে পালিয়ে যায় দুসৃকতিরা৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে  উদয়পুরে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, উদয়পুর শহরের প্রতিষ্ঠিত ঠিকাদার অসীম সাহারা একটি অফিস রয়েছে মহাদেব দিঘীর পাড়ে৷ ঐ ঠিকাদারের ম্যানেজার অমিত রক্ষিত এদিন দুপুরে আঠর লক্ষ টাকা নিয়ে স্থানীয় এসবিআই শাখায় যাচ্ছিলেন৷ প্রায় একশ মিটার দূরত্বে হবে ঐ ব্যাঙ্ক শাখা৷ অফিস থেকে বের হয়ে কিছুদূর যেতেই মুখে কালো কাপড় বাধা চার-পাঁচজন দুসৃকতি তাকে ঘিরে ফেলে এবং তাদের হাতে আগ্ণেয়াস্ত্র ছিল৷ আগ্ণেয়াস্ত্র উঁচিয়ে অমিত রক্ষিতকে একটি গাড়িতে তুলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ গাড়িটি বাগমা এলাকার দিকে যায়৷ বাগমার নির্জন স্থানে অমিত রক্ষিতকে ফেলে দেয় গাড়ি থেকে৷ তার কাছ থেকে আঠার লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুসৃকতিরা৷ অমিত রক্ষিত কোনও রকমে শহরে ফিরে আসেন এবং গোটা ঘটনা আর কে পুর থানার পুলিশকে জানায়৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ খবর লেখা পর্যন্ত কোন ক্লু পায়নি পুলিশ৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top