News Flash

  • Home
  • Uncategorized
  • জিএসটির নিন্দা করার জন্য এবার রাহুলকে একহাত নিলেন প্রধানমন্ত্রী
Image

জিএসটির নিন্দা করার জন্য এবার রাহুলকে একহাত নিলেন প্রধানমন্ত্রী

মোরবি, ২৯ নভেম্বর (হি.স.) : জিএসটির নিন্দা করার জন্য এবার পাল্টা কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে সমালোচনায় মুখর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।গুজরাটের মোরবিতে এক নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘যারা এতদিন পর্যন্ত দেশকে লুটেছেন তারাই ডাকাতের কথা ভাবতে পারেন। কংগ্রেসের উন্নয়নের নীতি ছিল ছোট প্রকল্প করে জনগণকে হ্যান্ড-পাম্প দেওয়া। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে বৃহদ প্রকল্পের মাধ্যমে নমর্দা প্রকল্পকে বাস্তবায়িত করে জনগণের জীবনকে আরও উন্নত করা হয়েছে।’
উল্লেখ্য, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী বিজেপির জিএসটি প্রকল্পের বিরোধীতা করে ‘গব্বর সিং টেক্স’ হিসেবে চিহ্নিত করেন। ১৯৭৫ সালের মুক্তিপ্রাপ্ত কালজয়ী সিনেমা শোলের নেতিবাচক ডাকাতের চরিত্রের নাম ছিল গব্বর সিং। ২০১৪ সালে ক্ষমতায় আসার পরে বিজেপি একাধিক আর্থিক সংস্কারের মাধ্যমে দেশের অগ্রগতি করে চলেছে। সেইমতো ৫০০ ও ১০০০ টাকার নোটবাতিলের থেকে শুরু করে জিএসটি মতো একাধিক পদক্ষেপ দেশের আর্থিক চেহারা বদলে দিয়েছে।
পাশাপাশি একাধিক পুরোনো ও জটিল আইন বাতিল করে বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগ করার জন্য আহ্বানও জানানো হয়েছে। জনধন যোজনা, ভীম অ্যাপ, মুদ্রা লোন, রুপী বন্ডের, মেক ইন ইন্ডিয়া, স্কিলড ইন্ডিয়া মতো একাধিক পদক্ষেপ নিয়ে দেশের আর্থিক বৃদ্ধি ঘটিয়েছে। মুডিজের সমীক্ষায়ও ভারতের এই বৃদ্ধিকে স্বীকৃতি দিয়েছে।
অন্যদিকে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে তুঙ্গস্পর্শী সাফল্য পেয়েছে বিজেপি। এবার বিজেপির এই জয়ের ধারা রুখতেই উঠে পড়ে লেগেছেন কংগ্রেস। গেরুয়া ঝড়ের সামনে নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্যই জিএসটি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। এবার কংগ্রেসেকেই জিএসটির নিন্দা করার জন্য একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দফায় ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১৪ ডিসেম্বর। ভোট গণনা হবে আগামী ১৮ ডিসেম্বর।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top