News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সফরে এলেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল রাজনৈতিক দলগুলি ও আধিকারীকদের সাথে বৈঠক
Image

রাজ্য সফরে এলেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল রাজনৈতিক দলগুলি ও আধিকারীকদের সাথে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ ত্রিপুরা বিধানসভার আসন্ন নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে ভারতের নির্বাচন কমিশনের এক উচ্চ

নির্বাচন কমিশনের প্রতিনিধি দল রাজ্য সফরে এসেছেন মঙ্গলবার৷ ছবি নিজস্ব৷

পর্যায়ের প্রতিনিধিদল দুইদিনের সফরে আজ রাজ্যে এসে পৌঁছেছেন৷
প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ভারতের মুখ্যনির্বাচন কমিশনার অচলকুমার জ্যোতি৷ দলের অন্যান্য সদস্যরা হলেন নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত, নির্বাচন কমিশনার সুনীল আরোরা, উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন এবং নির্বাচন কমিশনের ডিজি ধীরেন্দ্র ওঝা৷ নির্বাচন কমিশনের আধিকারীকরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন৷ সেই সাথে বৈঠক করেছেন আট জেলার পুলিশ সুপার, জেলা শাসকদের সাথে৷ রাজনৈতিক দলগুলির তরফ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য অনুরোধ করা হয়েছে৷ সিপিএমের তরফ থেকে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে৷ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস, রাজ্য কমিটির সদস্য হরিপদ দাস, রাজ্য সম্পাদকমন্ডলির সদস্য নিরঞ্জন দেববর্মা উপস্থিত ছিলেন৷ প্রতিনিধি দলের তরফ থেকে একগুচ্ছ অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে৷ এর মধ্যে রয়েছে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের বিভিন্ন জনসভায় প্রদেয় ভাষণের বক্তব্য, আইপিএফটির সাথে বিজেপির সখ্যতা সংক্রান্ত বিভিন্ন বিষয়৷
প্রসঙ্গত, এদিন দুপুরে বিমানবন্দরে প্রতিনিধিদলটিকে স্বাগত জানান রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি৷ বিমানবন্দর থেকে রাজ্য অতিথিশালায় পৌঁছেই নির্বাচন কমিশনের প্রতিনিধিদলটি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে বৈঠকে মিলিত হন৷ বৈঠকে সিইও শ্রীরাম তরণীকান্তি ছাড়াও স্টেট পুলিশ নোডাল অফিসার রাজ্য পুলিশের আইডি জিএস রাও পিএপিএফ নোডাল অফিসার সিআরপিএফ র আইজি বিএস চৌহান উপস্থিত ছিলেন৷ এরপর প্রতিনিধিদলটি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন৷ বিজেপি, সিপিআই, সিপিআই(এম) এবং আইএনসি -র প্রতিনিধিরা পৃথক পৃথকভাবে নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বক্তব্য তুলে ধরেন৷
সন্ধ্যায় রাজ্য অতিথিশালার কনফারেন্স হলে প্রতিনিধিদলটি রাজ্যের আট জেলার জেলা নির্বাচন আধিকারিক এবং পুলিশ সুপারদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন৷ সভার শুরুতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জ্যোতি এবং অন্যান্য নির্বাচন কমিশনারগণ ২০১৮ র ত্রিপুরা বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন দপ্তরের একটি লোগো এবং স্টেট আইকন দীপা কর্মকারকে নিয়ে বাংলা ও ককবরক তৈরী করা চারটি প্রচার পোস্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন৷ এই সভায় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি ছাড়াও রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকগণ, সিআরপিএফ এর আইজি প্রমুখ উপস্থিত ছিলেন৷
আজ বিকেল ৩৩০ মিনিটে, রাজ্য অতিথি নিবাসে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য দুই নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ্য বিজেপির এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন৷ প্রতিনিধি দলে বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক এবং মুখপাত্র ডাঃ অশোক সিনহা উপস্থিত ছিলেন৷ দলের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে কমিশনকে অবহিত করা হয়েছে৷ পরে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত মনোযোগ দিয়ে নির্বাচন কমিশনারেরা প্রতিনিধি দলের বক্তব্য শোনেন৷ বিজেপি প্রতিনিধিরা অন্যান্য বিষয়ের সঙ্গে নকল ভোটারের বিষয়টি বিশেষ করে উল্লেখ করেন৷ তাঁরা নির্বাচন কমিশনকে মনে করিয়ে দেন যে কলেজটিলাতে ২১১ টি নাম জিপিএস নিয়মে চেক করে তার মধ্যে ২৬টি নাম নকল পাওয়া গেছে৷ এই ভয়ংকর সত্য জেনে নির্বাচন কমিশন বিস্মিত হন এবং তরনী কান্তিকে জিজ্ঞেস করে বাস্তব পরিস্থিতি জেনে নেন৷ আমরা সমস্ত রাজ্যে এই নিয়মে ভোটার তালিকা যাচাই করার অনুরোধ জানিয়েছি৷
এছাড়াও ২০১২ র একটি রিপোর্ট দেখানো হয়, যেখানে প্রচুর নকল ভোটারের উপস্থিতি থাকা সত্ত্বেও কিছু করা হয়নি৷ ধর্মনগরে একটি বুথে ৭৩ টি খুলে দেখানো হয়৷ বাংলাদেশী নাগরিকদের উপস্থিতির প্রমাণ দেওয়া হয় এবং কিভাবে বক্সনগরে প্রায় ৪৫ টি বুথে শিক্ষকদের নিয়োগ করা হয়েছে সেটা দেখানো হয়৷ বক্সনগরে এমন একজন বিএলও আছেন যিনি সরকারী চাকুরী করেন না৷ বিজেপির তরফে নির্ভূল ভোটার লিস্টে সময়মত নির্বাচন দাবী করা হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top