News Flash

  • Home
  • Uncategorized
  • দীপিকাকে হুমকি-মমতাকে আক্রমণ, অবশেষে পদত্যাগ করলেন সুরজ পাল অমু
Image

দীপিকাকে হুমকি-মমতাকে আক্রমণ, অবশেষে পদত্যাগ করলেন সুরজ পাল অমু

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): বলিউড ছবি ‘পদ্মাবতী’ নিয়ে চলতি বিতর্কের মাঝে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেছিলেন হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল অমু| ‘পদ্মাবতী’ ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালি এবং অভিনেত্রী দীপিকা পাডুকোনকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন তিনি| অবশেষে হরিয়ানা বিজেপির প্রধান মিডিয়া সমন্বয়কারী পদ থেকে ইস্তফা দিলেন হরিয়ানার বিতর্কিত সেই বিজেপি নেতা সুরজ পাল অমু| শুধু সঞ্জয় লীলা বনশালি এবং অভিনেত্রী দীপিকা পাডুকোনই নন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কাটার নিদানও দিয়েছিলেন বিতর্কিত বিজেপি নেতা সুরজ পাল অমু|
‘পদ্মাবতী’ ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালি, অভিনেতা রণবীর সিং এবং অভিনেত্রী দীপিকা পাডুকোনকে সম্প্রতি হুমকি দিয়েছিলেন সুরজ পাল অমু| হুমকি দিয়ে তিনি বলেছিলেন, অভিনেত্রীর মুণ্ডচ্ছেদ যে করতে পারবে তাকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে| এখানেইশেষ নয়, পশ্চিমবঙ্গে ‘পদ্মাবতী’ টিমকে স্বাগত জানানোয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কাটারও নিদান দিয়েছিলেন বিতর্কিত বিজেপি নেতা সুরজ পাল অমু| একাধিক বিতর্কিত মন্তব্যের পর অবশেষে হরিয়ানা বিজেপির প্রধান মিডিয়া সমন্বয়কারী পদ থেকে ইস্তফা দিলেন সুরজ পাল অমু|
উল্লেখ্য, সঞ্জয় লীলা বনশালি চাইলে পশ্চিমবঙ্গে ‘পদ্মাবতী’-র মুক্তির জন্য বিশেষ ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তারপরই সুরজ পাল আমু কটু মন্তব্য করে বলেছিলেন, ‘কিছু মহিলার রাক্ষসী প্রবৃত্তি থাকে, যেমন সূর্পনখার ছিল| সুর্পণখার নাক কেটে তাঁর চিকিত্সা করেন লক্ষ্মণ, মমতা যেন যে কথা না ভোলেন|’ তার আগে ‘পদ্মাবতী’ ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালি ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাথা কেটে যে কেটে আনতে পারবে তাকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করে সুরজ পাল আমু| এই বিতর্কিত মন্তব্যের পরই আমুকে শোকজ নোটিশ দিয়েছিল ভারতীয় জনতা পার্টি| তাঁর থেকে দলের দূরত্ব বজায় রেখেছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top