News Flash

  • Home
  • Uncategorized
  • সোনার মেয়ে অঙ্কুশিতাকে অসম সরকারের ১০ লক্ষ টাকার উপহার
Image

সোনার মেয়ে অঙ্কুশিতাকে অসম সরকারের ১০ লক্ষ টাকার উপহার

গুয়াহাটি, ২৮ নভেম্বর, (হি.স.) : এআইবিএ বিশ্ব যুব মহিলা বক্সিঙে সোনার মেয়ে অঙ্কুশিতা বড়োকে ১০ লক্ষ টাকার উপহার দেবে রাজ্য সরকার। তাঁর প্রশিক্ষণের দায়িত্বও নেবে রাজ্য। আজ মঙ্গলবার জনতা ভবনে এই কথা ঘোষণা করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্ৰী নবকুমার দলে।
মন্ত্রী এদিন আরও জানান, এআইবিএ বিশ্ব যুব মহিলা বক্সিং চ্যাম্পিয়ানশিপের পর এবার দক্ষিণ এশিয়া বেডমিন্টন প্ৰতিযোগিতাও অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। জানান, ২৯ নবেম্বর থেকে অনুষ্ঠিত হবে এর মেগা প্ৰতিযোগিতা। তাছাড়াস জানুয়ারি-ফেব্ৰুয়ারিতে হবে হিমালয়ান রিজিওন গেমস্। সাংবাদিকের এক জিজ্ঞাসার জবাবে খুব শীঘ্রই ক্ৰীড়া বিভাগের শূন্য পদগুলো পূরণ হয়ে যাবে বলেও জানিয়েছেন মন্ত্রী নবকুমার দলে।
উল্লেখ্য, গত রবিবার ২৬ তারিখ বিশ্ব বক্সিঙে স্বর্ণপদক লাভ করেছেন অসমকন্যা শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি-ঠেলামারার প্রত্যন্ত গ্রামের অঙ্কুশিতা বোড়ো। গুয়াহাটিতে অনুষ্ঠিত এআইবিএ বিশ্ব যুব মহিলা বক্সিং চ্যাম্পিয়ানশিপের ৬৪ কেজি-র লাইট ওয়েল্টারের ইভেন্টে বহুপ্রত্যাশিত টান টান উত্তেজনাময় ইভেন্টে অসমের দরিদ্র পরিবারের সন্তান মাত্র ১৭ বছর বয়সি অঙ্কুশিতা রাশিয়ার ইকাটেরিনা ডাইনিককে পরাজিত করে বিজয় অর্জন করেছেন। এর পর বিটিসিপ্রধান থেকে অগপ, কংগ্রেস, কয়েকজন মন্ত্রী, বিধায়ক-সহ অনেকে সোনার মেয়ের ভবিষ্যত গড়তে লক্ষ লক্ষ টাকা উপহার দিচ্ছেন।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top