News Flash

  • Home
  • Uncategorized
  • সংবর্ধনায় অভিভূত রাষ্ট্রপতি, চিত্র উপহার দিলেন মুখ্যমন্ত্রী
Image

সংবর্ধনায় অভিভূত রাষ্ট্রপতি, চিত্র উপহার দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৮ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গ সরকারের নাগরিক সংবর্ধনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আতিথেয়তায় অভিভূত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| চলতি বছরের ২৫ জুলাই ভারতের চর্তুদশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন রামনাথ কোবিন্দ| রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গ সফরে এলেন রামনাথ কোবিন্দ| প্রথমবার কোনও রাজ্য সফরে গেলে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়| সেই মতো মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নাগরিক সংবর্ধনা দিল রাজ্য সরকার| সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়|
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের প্রথম বাংলা সফর উপলক্ষ্যে আবেগপ্লুত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আজ বাংলার বড় গর্বের দিন| রাষ্ট্রপতি কলকাতায় আসায় আমরা সম্মানিত| আমি তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলাম| তিনি আমন্ত্রণ গ্রহণ করেছিলেন| সফরের জন্য বাংলাকে বেছে নেওয়াতে আমরা তাঁর কাছে কৃতজ্ঞ|’ অভ্যর্থনা ভাষণে সর্বধর্ম সমন্বয় ও সহিষ্ণুতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘রাষ্ট্রপতি সকলের অভিভাবক| রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে| রাষ্ট্রপতিকে সংবর্ধনা দিয়ে আমরা গর্বিত|’
এদিন রাষ্ট্রপতিকে নিজের অাঁকা চিত্র উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী| অভিভূত হয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, ‘বাংলার উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত| মুখ্যমন্ত্রীর অাঁকা ছবি উপহার পেয়ে আমি খুব খুশি| এই ছবি আমি রাষ্ট্রপতি ভবনে টাঙিয়ে রাখব| শুধু তাই নয়, চিরদিন তা আমার হৃদয়ে থেকে যাবে|’ এদিন ভাষণের শুরুতেই বাংলায় রাষ্ট্রপতি বলেছেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি|’ ইতিহাস স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেছেন, ‘দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল| এই রাজ্য রবীন্দ্রনাথ, নেতাজি, রামকৃষ্ণ-বিবেকানন্দের ভূমি| জাতীয় সঙ্গীতের সৃষ্টি এখানেই| জয় হিন্দ-এর জন্মও বাংলায়| জাতীয়তাবাদের শিক্ষা প্রথমে এখানেই শুরু হয়| শিক্ষাক্ষেত্রে বরাবর পথ দেখিয়েছে বাংলা| সবমিলিয়ে দেশ গড়ার নেপথ্যে বাংলার অবদান অপরিশীম|’ আবেগতাড়িত হয়ে রাষ্ট্রপতি আরও বলেছেন, ‘দেশভাগের গভীর যন্ত্রণা ভোগ করতে হয়েছে বাংলাকে| তবুও রাজ্যের মানুষের হৃদয় খুব বড়|’ একই সঙ্গে রাষ্ট্রপতি আশাপ্রকাশ করেছেন, ২০২২ সালে শক্তিশালী ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বাংলা| সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর মুখে উঠে আসে বাংলার প্রশংসা| তিনি বলেছেন, ‘স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা ছিল বাংলার| এই রাজ্য প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর| সংস্কৃতির ক্ষেত্রেও উর্বর| সামাজিক উন্নয়নেও অগ্রণী বাংলা| ক্রীড়াক্ষেত্রেও রয়েছে একাধিক সাফল্য|’
মঙ্গলবার বেলা ১২টা নাগাদ কলকাতায় আসেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| বুধবার জোড়াসাঁকো যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের| পরে ভবানীপুরে নেতাজির বাড়িতে যাবেন| সকাল ১০টা নাগাদ বোস ইনস্টিটিউটের শতবার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি| পরে ১১.৪৫ মিনিট নাগাদ যাবেন বেলুড়মঠে| ৩০ নভেম্বর রাজধানী ফিরে যাবেন রাষ্ট্রপতি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top