News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফ এর গ্রেনেড ভরতি ব্যাগ ছিনতাই, পরে উদ্ধার
Image

বিএসএফ এর গ্রেনেড ভরতি ব্যাগ ছিনতাই, পরে উদ্ধার

আগরতলা, ২৭ নভেম্বর (হিস)৷৷ বিলোনিয়া সীমান্তের চার নম্বর সীমান্ত পিলার সংলগ্ণ এলাকায় বিএসএফের গ্রেনেড কেড়ে নিয়েছে পাচারকারী৷ এ ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ সীমান্তের নিরাপত্তা নিয়েও প্রশ্ণচিহ্ণ দেখা দিয়েছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, সীমান্তে ১৬৮ নম্বর বাহিনীর বিলোনীয়া বিওপি র হেড কনস্টেবল প্রাণজিত সিং৷ প্রাণজিত সিং বাইসাইকেল নিয়ে গতকাল বিকেলে ডিউটিতে গিয়েছিলেন৷ তাঁর বাইসাইকেলের মধ্যে ব্যাগে একটি গ্রেনেড ছিল৷ এমন সময় এক অপ্রাপ্তবয়স্ক পাচারকারী নাইলনের রশি তুলছিল কাঁটাতারের উপর দিয়ে৷ বিএসএফ এর হেডকনস্টেবল প্রাণজিত সিং দড়িগুলি আটক করতে গেলে পাচারকারীটি দূরে সরে যায়৷ কিন্তু আচমকা ঘটনাস্থল থেকে গ্রেনেড ভর্তি ব্যাগসহ বিএসএফের সাইকেল নিয়ে সে পালিয়ে যায়৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বিএসএফ  এর আধিকারিক ও পুলিশ চাপে আজ ভোরবেলায় পাচারকারীটি নির্দিষ্ট স্থানে সাইকেল সহ গ্রেনেড ফেলে যায়৷ তবে অভিযোগ উঠেছে, পুলিশ এটি উদ্ধার করে এবং পাচারকারীকে বাঁচাতে কোনও নাম ছাড়া স্বতঃপ্রণোদিত মামলা নেয়৷ মামলাটি নেই কোন পাচারকারীর নাম৷ অথচ অনেকেই পাচারকারীকে গ্রেনেড নিয়ে সাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার সময় দেখেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top