News Flash

  • Home
  • Uncategorized
  • নজিরবিহীন ভাবে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন পি চিদম্বরম
Image

নজিরবিহীন ভাবে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন পি চিদম্বরম

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.) : সোশ্যাল মিডিয়া ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। ট্যুইটারে এক পোস্টের মাধ্যমে তিনি বলেন, ‘প্রচারে এসে নরেন্দ্র মোদী শুধু নিজেকে প্রচার করেন। গুজরাট এবং গুজরাটি মানুষদের তিনি অবজ্ঞা করেছেন। তিনি ভুলে গিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রী। গুজরাট নির্বাচন মানে ব্যক্তি মোদীর আত্মপ্রচার নয়। আচ্ছে দিনের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা গত ৪২ মাস পরেও অধরা। বেকারত্ব, বিনিয়োগের অভাব, মূল্যবৃদ্ধি, রফতানি থমকে যাওয়ার পাশাপাশি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মন্দা বিষয়ে প্রধানমন্ত্রী একেবারেই নীরব।’
কংগ্রেস নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী মহাত্মা গান্ধীর প্রসঙ্গে টেনে এনে ট্যুইট পোস্টে আরও বলেন, ‘মোদী ভুলে গিয়েছেন মহাত্মা গান্ধী একজন ভারতীয় এবং গুজরাটের সন্তান। গান্ধীজি জাতির জনক ছিলেন,আছেন এবং থাকবেন। দেশের স্বাধীনতা আন্দোলন চালানোর সময় গান্ধীজি কংগ্রেসকে বেঁছে নিয়েছিলেন।’ অন্যদিকে সর্দার বল্লভভাই প্যাটেল প্রসঙ্গও টেনে আনেন পি চিদম্বরম। তিনি বলেন, ‘বিজেপি উঠে পড়ে লেগেছে বল্লভভাইকে নিজেদের দিকে টানার জন্য, কিন্ত সর্দার বিজেপির জন্মদাতা আরএসএসের বিভাজনের ভাবধারাকে খারিজ করে দিয়েছিল।’
অন্যদিকে সোমবার গুজরাট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দল দেশবাসীর চাহিদা পূরণ করতে পারছে না। জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আর তাই মানুষকে ভুল পথে চালিত করা হচ্ছে। পরিবারতন্ত্রের বিরুদ্ধে উন্নয়নের ভরসার লড়াই হতে চলেছে এই নির্বাচন।’ প্রধানমন্ত্রী আরও বলেন ভারত যদি পরমাত্মা হয় তবে গুজরাট হচ্ছে আত্মা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top