News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় মৃত ৪, আহত ৩
Image

উত্তর প্রদেশে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় মৃত ৪, আহত ৩

বান্দা (উত্তর প্রদেশ), ২৭ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বান্দা শহরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল ৪ জনের| পৃথক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও তিন জন| সোমবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার প্রথম দুর্ঘটনাটি ঘটেছে বান্দা শহরের উপকণ্ঠে মহুয়া গ্রামের কাছে| নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি গাছে ধাক্কা মারলে মৃত্যু হয় ৭ বছর বয়সি একটি শিশুর| এছাড়াও আহত হয়েছেন গাড়ির চালক সহ তিনজন| মৃত শিশুর নাম হল, ওমি (৭), আহত হয়েছেন তাঁর বাবা কে কে সিং, মা প্রিয়াঙ্কা এবং গাড়ির চালক অমরাম| আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|
অপর দুর্ঘটনাটি ঘটেছে চিল্লা এলাকায় পালরা গ্রামের কাছে| বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় অর্জুন সাহু (৮) নামে এক শিশুর| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাস্তা পেরোনোর সময় একটি ট্রাক অর্জুন সাহু নামে ওই শিশুকে ধাক্কা মারলে দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়| তৃতীয় দুর্ঘটনাটি ঘটেছে কামাসিন এলাকায় পৈলানির কাছে| বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় পীযূষ (১১) এবং সুদামা (২৫) নামে দু’জন পথচারীর| দুর্ঘটনার পর থেকেই পলাতক ঘাতক ট্রাকটি| মামলা রুজু করে পৃথক তিনটি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top