News Flash

  • Home
  • Uncategorized
  • অপহৃত চার ব্যাঙ্ক কর্মচারীর হদিশ নেই, তেলিয়ামুড়ায় বাইক ও আমবাসায় গাড়ি উদ্ধার
Image

অপহৃত চার ব্যাঙ্ক কর্মচারীর হদিশ নেই, তেলিয়ামুড়ায় বাইক ও আমবাসায় গাড়ি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ অফিস থেকে বাড়ি ফেরার পথে ম্যানেজার সহ ব্যাঙ্কের চারজন কর্মী অপহৃত হয়েছিলেন৷ ঘটনার ৪৮

তেলিয়ামুড়ায় উদ্ধার করা হয় বাইক এবং আমবাসায় উদ্ধার করা হয় গাড়ি৷ রবিবার তোলা নিজস্ব ছবি৷

ঘন্টা কেটে গেলেও পুলিশ এখন পর্যন্ত তাঁদের উদ্ধার বা কোথায় তাঁরা রয়েছেন তার হদিশ পায়নি৷ এদিকে অপহৃতদের পরিবারে মুক্তিপণের অঙ্ক বাড়িয়ে ফোন এসেছে বলে জানা গেছে৷ ফলে অপহৃতদের পরিবারের লোকজন আতঙ্কে ভুগছেন৷ অন্যদিকে,রবিবার সন্ধ্যায় আমবাসা পুলিশ সুপারের সরকারী আবাসনের কাছাকাছি এলাকা থেকে ব্যাঙ্ক ম্যানেজারের গাড়িটি উদ্ধার করা হয়েছে৷ তাছাড়া তেলিয়ামুড়ার মহারানীপুর এলাকা থেকে অপহৃত ব্যাঙ্ক কর্মী সুব্রত দেববর্মার বাইকটি উদ্ধার করা হয়েছে৷ বাইক ও গাড়ি দুই জায়গা থেকে উদ্ধারের ঘটনায় পুলিশের তদন্তে আরও জটিলতার সৃষ্টি হয়েছে৷
পুলিশ জানিয়েছে, তৈদু থেকে আগরতালয় আসার পথে গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার তন্ময় ভট্টাচার্য, ডেপুটি ম্যানেজার রক্তিম ভৌমিক, সুজিত দেব এবং চতুর্থ শ্রেণির কর্মচারী সুব্রত দেববর্মাকে অপহরণ করা হয়েছিল৷ তৈদু গ্রামীণ ব্যাঙ্কের এই চার কর্মী একটি গাড়ি ও একটি বাইকে করে ছয়টা নাগাদ বাড়ি ফিরছিলেন৷ জানা গেছে, সংশ্লিষ্ট ব্যাঙ্কের উল্টোদিকে একটি পানের দোকান থেকে পান খেয়ে সুজিত দেব ও সুব্রত দেববর্মার বাইকে এবং রক্তিম ভৌমিক ম্যানেজার তন্ময় ভট্টাচার্যের গাড়িতে করে রওয়ানা হন৷ রাত দশটা পর্যন্ত তন্ময়বাবু বাড়িতে না পৌঁছলে মোবাইলে কোনও যোগাযোগ না হওয়ায় তাঁর পরিবার উদ্বিগ্ণ হয়ে পড়েন৷ পূর্ব থানায় ঘটনাটি জানানো হয়৷ এর পরই দৌড়ঝাঁপ শুরু হয়৷ খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়৷ থানা থেকে পুলিশ বধুরাইপাড়ায় সুব্রত দেববর্মা বাড়ি, রক্তিম ভৌমিক এবং সুজিত দেবের বাড়িতে যোগাযোগ করে তাঁদেরও কোন হদিশ না পেয়ে রাত দেড়টা নাগাদ তল্লাশি অভিযানে নামে৷ কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনও খোঁজ পায়নি তাঁদের৷ এদিকে সংশ্লিষ্টদের পরিবারে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ হিসাবে মোটা অঙ্কের টাকা দাবি করেছে৷ এ বিষয়ে পুলিশ মহানির্দেশকের বিবরণ, প্রতি পরিবারের কাছে ৫ থেকে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অপহৃতদের পরিবার থেকে বলা হয়েছে৷ কিন্তু আজ মোট মুক্তিপণের অর্থ ৪০ লক্ষাধিক টাকার উপরে উঠেছে বলে তাঁদের পরিবার সূত্রে জানা গেছে৷ অপহরণকারীদের প্রকৃত পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ৷ কোনও জঙ্গি সংগঠনও অপহরণের দায় স্বীকার করেনি এখনও৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top