News Flash

  • Home
  • Uncategorized
  • শহরের গান্ধীঘাটে গাড়ির চাকায় পিষে যুবকের রহস্যজনক মৃত্যু
Image

শহরের গান্ধীঘাটে গাড়ির চাকায় পিষে যুবকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ শহরের ব্যস্ততম এলাকা গান্ধীঘাটে মাঝরাতে রহস্যজনকভাবে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু মাঝ বয়সী ব্যক্তির৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার রাত প্রায় ১৩০ মিনিট নাগাদ৷ কলেজটিলা এলাকার বাসিন্দা কালীপদ দেবের ছেলে জয়ন্ত দেব বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন৷ দমকল কর্মীরা রাতে পুলিশের সহায়তায় জি বি হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছেন৷ আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন৷ রবিবার সকালে মৃতদেহ শনাক্ত করেন স্থানীয়রা৷ খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে ছুটে গিয়ে হৃদয়বিদারক ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়েছেন৷ পুলিশ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তোলে দিয়েছেন৷ গান্ধীঘাট এলাকায় রাতে ভয়াবহ সড়ক দূর্ঘটনা হলেও স্থানীয় মানুষের গোচরে আসেনি৷ আশঙ্কা করা হচ্ছে পূর্ব পরিকল্পনা মাফিক হত্যার ছক কষে যান দুর্ঘটনার গল্প শুনানো হচ্ছে৷ রহস্যের যান দুর্ঘটনার মৃত্যুর সুষ্ঠ তদন্তের দাবী জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top