News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানকে আশান্ত করার জন্য দায়ী ভারত অভিযোগ পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

পাকিস্তানকে আশান্ত করার জন্য দায়ী ভারত অভিযোগ পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামাবাদ, ২৬ নভেম্বর (হি.স.): পাকিস্তানকে আশান্ত করার জন্য দায়ী ভারত| এমন অভিযোগ করলেন পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এহসান ইকবাল। তাঁর দাবি, যে সংগঠনগুলি সংঘর্ষ, বিক্ষোভ আন্দোলন শুরু করেছে তারা ভারত থেকে মদত পেয়েছে। পাকিস্তানের প্রথম সারির সংবাদ পত্র দ্য ডন–এ দেওয়া সাক্ষাৎকারে এমনই অভিযোগ করেছেন তিনি। কেন এই আন্দোলন হঠাৎ করে মাথা চারা দিয়েছে তা নিয়ে পাক সরকার তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি। ইসলামাবাদ, করাচি, রাওলপিণ্ডি, পেশোয়ারের মত বড় শহর গুলিতে পর্যন্ত ছড়িয়ে পড়েছে আশান্তি। আন্দোলনের মূল কাণ্ডারি তেহরিক–ই–লেবাইক। সেই আন্দোলনে সামিল হয়েছে আরও কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল। ইসলামাবাদে বিক্ষোভকারীরা ক্রমশ প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়ির দিকে এগোচ্ছে বলে খবর। প্রায় ২০০০ বিক্ষোভকারী জমায়েত হয়েছে নওয়াজের বাড়ির কাছে। নিরাপত্তার কারণে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাংলোয় যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top