News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় সিপিএমের পদযাত্রা
Image

কদমতলায় সিপিএমের পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ সারা রাজ্যের সাথে পদ যাত্রায় তাল মিলাচ্ছে উত্তরের কুর্ত্তি কদমতলা৷ কুর্ত্তি ও বাঘন সেক্টর ভিত্তিক আজকের এই পদ যাত্রা৷ আজকের এই পদ যাত্রায় প্রায় ১৫০০ মানুষ পায়ে পা মিলিয়ে ছয় কিমি পথ অতিক্রম করে মিলি,ত হন প্রেমতলা বাজারের চৌ-মাথায়৷ সেখানে একটি সমাবেশের আয়োজন করা হয়৷ সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা সম্পাদক অমিতাভ দত্ত ও ধর্মনগর বিভাগিয়  সম্পাদক মন্ডলির অন্নতম সদস্য জনাব ইসলাম উদ্দিন সাহেব৷ উনাদের নেতৃত্বে আজকের এই পদযাত্রা অনুষ্ঠিত হয়৷ পদ যাত্রার মূল লক্ষ হচ্ছে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করা৷ বক্তারা বলেন সারা রাজ্যে বামফ্রন্টের পক্ষে একটা যোয়ায় সৃষ্টি হয়েছে৷ বিগত নির্বাচনে লোকের মধ্যে এত উৎসাহ উদ্দিপনা দেখা যায় নি৷ তাই শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারাকে বজায় রাখতে সাম্প্রদায়ীকতা ও বিচ্ছিন্নতাবাদ এবং রাজ ভাগের ষঢ়যন্ত্র কারিদের বিরুদ্ধে উন্নত তর আরো শক্তিশালী অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার লক্ষ্যে আজকে এই পদ যাত্রা৷ বক্তারা আরো বলেন এই রাজ্যের নর নারী যুবক যুবতী, বৃদ্ধা সকলেই পথে নেমেছেন রাজ্যে আবারো অষ্টম বারের মত সরকার গঠন করতে হবে৷ এই আশা আকাঙ্খা নিয়েই প্রচারে নেমেছেন সকল অংশের মানুষ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top