News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক হত্যাকাণ্ডের প্রতিবাদে বুদ্ধিজীবীদের মিছিল আগরতলায়
Image

সাংবাদিক হত্যাকাণ্ডের প্রতিবাদে বুদ্ধিজীবীদের মিছিল আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ ত্রিপুরায় সাংবাদিক হত্যার প্রতিবাদে এবং ঘটনার সিবিআই তদন্তের দাবিতে আজ সন্ধ্যায় সাংবাদিক সংগঠনগুলো এক প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে৷ এই মিছিলে হেঁটেছেন রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবী এবং শিল্পীরাও৷ আজ বিকেলে স্থানীয় রবীন্দ্র ভবনের সামনে থেকে এই মিছিল শুরু হয়৷ রাজপথে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসের সামনে গিয়ে আইজিএম চৌমুহনি হয়ে পুনরায় রবীন্দ্রভবনের সামনে আসে মিছিল৷ সেখানে প্রয়াতের প্রতিচ্ছবির নীচে প্রদীপ জ্বালিয়ে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়৷ এই স্থানেই আগামী সোমবার অনুষ্ঠিত হবে প্রতিবাদী সভা৷ উল্লেখ্য, সাংবাদিক সুদীপ হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত ও হত্যাকারী কমান্ডেন্টের দৃষ্টানন্তমূলক শাস্তির দাবিতে নানা কর্মসূচির মাধ্যমে সাংবাদিক-সহ সমারে বিভিন্ন অংশের মানুষ শামিল হচ্ছেন৷ প্রত্যন্ত গণ্ডাছড়া মহকুমার থেকে শুরু করে কমলপুর মহকুমার সালেমা বাজার, মোহনপুর মহকুমা, কৈলাসহর, সাব্রুম, খোয়াই ইত্যাদি নানা প্রান্তের সাংবাদিকরা প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন৷
এদিকে, সাংবাদিক সুদীপ হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত ও হত্যাকারী কমান্ডেন্টের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা কর্মসূচির মাধ্যমে সাংবাদিক সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ সামিল হয়েছেন৷ প্রত্যন্ত গণ্ডাছড়া মহকুমার সাংবাদিকরাও প্রতিবাদ মিছিল সংগঠিত করেছেন৷ কমলপুর মহকুমার সালেমা বাজারে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদী মিছিলে পা মিলিয়েছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ৷ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মোহনপুর মহকুমা শাখার পক্ষ থেকে এসডিএম মোহনপুরের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে৷ ত্রিপুরা মহাকরণ কর্মচারী সমিতি, ভারতীয় বিজ্ঞান ও যুক্তবাদী সমিতি, মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকেও পৃথক পৃথক বিবৃতিতে সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করা হয়েছে৷ দাবি জানানো হয়েছে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির৷ তাছাড়া কৈলাসহর, সাব্রুম ও খোয়াই-এর সাংবাদিকরাও সুদীপ দত্ত ভৌমিক হত্যার প্রতিবাদ আন্দোলনে নেমেছেন৷ ওইসব মিছিলে সমাজের বিভিন্ন অংশের বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক ও সংসৃকতিক জগতের সঙ্গে যুক্তরা অংশ নিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top