News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক সুদীপ হত্যাকান্ডে জড়িত আরও দুই টিএসআর জওয়ান রিমান্ডে
Image

সাংবাদিক সুদীপ হত্যাকান্ডে জড়িত আরও দুই টিএসআর জওয়ান রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ সংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকান্ডের সাথে যুক্ত থাকায় আরও দুই টিএসআর জওয়ানকে গ্রেপ্তার

সুদীপ দত্তভৌমিক হত্যাকান্ডে জড়িত আরও দুই টিএসআর জওয়ান ধর্মেন্দ্র সিং ও অমিত দেববর্মাকে শনিবার আদালতে তোলা হয়৷ ছবি নিজস্ব৷

করা হয়েছে৷ ধৃতরা হল ধর্মেন্দ্র সিং এবং অমিত দেববর্মা৷ শুক্রবার রাতে তাদেরকে টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ানের সদর দপ্তর আর কে নগর থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ শনিবার আদালতে তোলা হলে বিচারক তাদের সাত দিনের রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে৷
এর আগে, ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট তপন দেববর্মা ও তার দেহরক্ষী নন্দুগোপাল রিয়াংকে গ্রেপ্তার করা হয়েছিল৷ বর্তমানে তারাও রিমান্ডে রয়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ ধর্মেন্দ্র সিং ও অমিত দেববর্মাকে গ্রেপ্তার করেছে৷ সাংবাদিক সুদীপ দত্তভৌমিক হত্যাকান্ডের পরপরই তপন দেববর্মা ও নন্দুগোপাল রিয়াংকে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ রাজ্য সরকার এই মামলার তদন্তের জন্য সিট গঠন করেছিল৷ সিট তদন্তে নেমে অপর দুই জওয়ানকে গ্রেপ্তার করেছে৷ প্রসঙ্গত, ধর্মেন্দ্র সিং সম্প্রতি বিশ্বরেকর্ড করেছেন মাথায় একসাথে একান্নটি বেল ভাঙ্গার জন্য৷ উল্লেখ করা যায়, সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ানের সদর দপ্তর আর কে নগর ক্যাম্পের মধ্যে ডেকে নিয়ে গিয়ে কমান্ডেন্ট তপন দেববর্মা ও তার সহযোগীরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ৷ এদিকে, শুক্রবার দুই জওয়ান গ্রেপ্তার হওয়ায় হত্যাকান্ডের পেছনে নানা রহস্যের সৃষ্টি হচ্ছে৷ একটি সূত্রে জানা গিয়েছে, বাহিনীর কমান্ডেন্ট তপন দেববর্মার আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তিরও হদিশ পাওয়া গিয়েছে৷ বাহিনীর সিংহভাগ জওয়ানই কমান্ডেন্টের বিভিন্ন অনৈতিক কাজকর্মে তীব্র অসন্তুষ্ট৷ কিছু জওয়ানকে সাথে নিয়ে কমান্ডেন্ট তপন দেববর্মা অনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে৷ প্রসঙ্গত, সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে টিএসআরের দুই নম্বর ব্যাটেলিয়ানের সদর কার্য্যালয়ে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে৷ এনিয়ে তোলপাড় হয়েছে রাজ্যব্যাপী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top