News Flash

  • Home
  • Uncategorized
  • চিনের নিংগবোতে বিস্ফোরণে নিহত ২, আহত ৩০ জন
Image

চিনের নিংগবোতে বিস্ফোরণে নিহত ২, আহত ৩০ জন

বেজিং, ২৬ নভেম্বর (হি.স.) : চিনের পূর্বাঞ্চলীয় বন্দর নগরী নিংগবোতে বিস্ফোরণে নিহত ২ জন । বিস্ফোরণের জখম হয়েছেন ৩০ জন। এর তীব্রতায় কারখানা ছাড়া আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে ঝেজিয়াং প্রদেশের জিয়আংবেই ডিস্ট্রিক্টের বন্দর শহর নিংবো–য় একটি কারখানায় স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে নিহত ২ জন । বিস্ফোরণের জখম হয়েছেন ৩০ জন। কারখানা লাগোয়া বাড়িগুলি খালি করা হয়েছিল সংস্কার এবং ভেঙে ফেলার জন্য। ফলে বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা না থাকলেও অনেকে ভাঙা বাড়ি থেকে ছাঁট মাল সংগ্রহে আসেন এবং নির্মাণকর্মীদের কয়েকজন থাকতে পারেন সেখানে। ফলে ধ্বংসস্তুপে কেউ চাপা পড়ে আছেন কিনা তা দেখছে উদ্ধারকারী দল। জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদ্শীদের বয়ান অনুযায়ী, বাড়িগুলি ভাঙআর সময় এলাকার একটি গ্যাস পাইপলাইন নষ্ট হয়ে গিয়েছিল। সেখান থেকেই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top