News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি মেট্রোর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন কেজরিওয়াল
Image

দিল্লি মেট্রোর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.) : দিল্লি মেট্রোর যাত্রী কমে যাওয়ার ঘটনায় এবার মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সোশ্যাল মিডিয়ায় এক ট্যুইট বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া বৃদ্ধি দিল্লি মেট্রোর পরিষেবাকে হত্যা করেছে। যদি মানুষ দিল্লির মেট্রো ব্যবহার না করে তবে তা কোন কাজে লাগবে। তার মতে দেরি করে দিল্লির মেট্রোর ভাড়া বৃদ্ধি কোন কাজে লাগেনি। এর ফলে দিল্লি মেট্রোর কোন লাভ হয়নি বলে মনে করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
উল্লেখ্য, তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে মামলা করে জানতে পাওয়া গিয়েছে দিল্লি মেট্রো ভাড়া বৃদ্ধির ফলে তিন লক্ষ যাত্রী কমে গিয়েছে। এই বিষয় প্রথম থেকেই সরব ছিল আম আদমি দল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন এর ফলে মানুষ পেট্রোল বা ডিজেল চালিত যানবাহন বেশি ব্যবহার করছেন। তার ফলে দিল্লিতে বায়ু দূষণের মাত্রা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে।
চলতি বছরের মধ্যে দুইবার ভাড়া বৃদ্ধি করেছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। শেষ ভাড়া বৃদ্ধি করা হয়েছে ১০ অক্টোবর। চলতি বছরের মে মাসে ভাড়া যখন বৃদ্ধি করা হয়েছিল তখন ১.৫ লক্ষ যাত্রী হারিয়েছিল মেট্রো রেল। এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ লক্ষ।
অন্যদিকে, কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী হরদীপসিং পুরী দিল্লির মুখ্যমন্ত্রীর এই অভিযোগ নস্যাৎ করে দিয়ে জানিয়েছে দিল্লির মেট্রোর রক্ষণাবেক্ষণের ভাড়া বৃদ্ধিটা জরুরী হয়ে পড়েছিল।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top