News Flash

  • Home
  • Uncategorized
  • অনলাইনের পাশাপাশি অফ লাইনেও লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন পেনশন গ্রাহকরা
Image

অনলাইনের পাশাপাশি অফ লাইনেও লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন পেনশন গ্রাহকরা

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): এবার অনলাইনের পাশাপাশি অফ লাইনেও লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন পেনশন গ্রাহক। অবসরপ্রাপ্তদের হয়রানির হাত থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে পেনশন নিয়ামক সংস্থা ইপিএফও। যে ব্যাঙ্ক থেকে পেনশন নেন সেখানে বছর শেষে বেঁচে থাকার প্রমাণ হিসেবে ‘জীবন প্রমাণ’ সংশাপত্র দাখিল করতে হয় গ্রাহককে। ইপিএফও জানিয়েছে, অনলাইনে ‘জীবন প্রমাণ’ দাখিল না করার উপযুক্ত কারণ দেখাতে পারলে অফলাইনেও আবেদন গ্রহণ করা হবে। তবে আগের বছর যাঁরা অনলাইনে প্রমাণ দাখিল করেছেন তাঁরা এই ছাড়ের সুবিধা পাবেন না। যাঁরা একবারও ডিজিটালি প্রমাণ দাখিল করেননি তাঁদের এক মাসের মধ্যেই প্রমাণ দাখিল করতে হবে। ভবিষ্যনিধি কার্যালয়, পেনশন দেওয়া ব্যাঙ্ক এবং কমন সার্ভিস সেন্টারে ‘জীবন প্রমাণ’ সংশাপত্র দাখিল করা যাবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top