News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ, নয় ঘণ্টা পর শুরু ট্রেন চলাচল
Image

বাংলাদেশে দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ, নয় ঘণ্টা পর শুরু ট্রেন চলাচল

ঢাকা, ২৫ নভেম্বর (হি.স.) : প্রায় নয় ঘণ্টা পর ফের শুরু হল খুলনার সঙ্গে ঢাকা,রাজশাহী ও চিলাহাটি রুটে ট্রেন চলাচল | শনিবার চুয়াডাঙ্গার দর্শনায় দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বন্ধ হয়ে যায় | ভুল সিগন্যালিংয়ের কারণে দু’টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হল বাংলাদশের চূয়াডাঙ্গার দর্শণায়| নয় ঘণ্টা পর খুলনার সঙ্গে ঢাকা,রাজশাহী ও চিলাহাটি রুটে ট্রেন চলাচল শুরু ফের শুরু হয়েছে।
শনিবার সকালের এই রেল দুর্ঘটনায় আহত হয়েছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য সহ মোট ৩ জন | আহতদের মধ্যে রয়েছেন একটি মালগাড়ি ট্রেনের চালক রায়হান হাসান |অপর দু’জন হলেন ট্রেনের নিরাপত্তা প্রহরী |তাঁদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি | শনিবার সকাল পৌনে ৬টা নাগাদ এই রেল দুর্ঘটনার পরই খুলনার সঙ্গে গোটা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় |নয় ঘণ্টা পর খুলনার সঙ্গে ঢাকা,রাজশাহী ও চিলাহাটি রুটে ট্রেন চলাচল শুরু ফের শুরু হয়েছে ।
চুয়াডাঙ্গার স্টেশন মাস্টার আনোয়ার হোসেন সাদাত জানান, দুর্ঘটনা কবলিত ট্রেন দুটি উদ্ধারের পর বিকাল সোয়া ৩টার দিকে চলাচল স্বভাবিক হয়েছে। তবে ঢাকা-কলকাতাগামী মৈত্রী ট্রেনলাইনে কোনো সমস্যা না থাকায় এ ট্রেন চলাচল স্বাভাবিক থাকে।
রেলওয়ে সূত্রের খবর, ফরিদপুর থেকে ছেড়ে আসা মালগাড়ি দর্শণা রেলইয়ার্ডে ঢোকার আগে ভুল সিগন্যালিংয়ের কারণে দর্শণা হল্ট স্টেশনে ঢুকে পড়ে |সেই সময় খুলনা থেকে ছেড়ে আসা তেলবোঝাই মালগাড়ি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় |দুর্ঘটনার জেরে দু’টি মালগাড়ির ইঞ্জিন দুমড়ে মুচড়ে গিয়েছে | দর্শণা রেল স্টেশনের স্টে শন মাস্টার আব্দুল খালেক জানিয়েছেন,দু’টি মালগাড়ির সংঘর্ষের জেরে খুলনার সঙ্গে গোটা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায় | দর্শণা রেল স্টেশনে দুর্ঘটনার জেরে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, কোটচাঁদপুর ও যশোর স্টেশনে আটক পড়ে বেশ কয়েকটি ট্রেন|
এদিকে, এ ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে পাকশী রেলওয়েল বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিলকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যদের নাম জানা যায়নি।-

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top