News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মচারীদের নূ্যনতম বেতন ২৬ হাজার টাকা কারার দাবী খারিজ করল কেন্দ্র
Image

কর্মচারীদের নূ্যনতম বেতন ২৬ হাজার টাকা কারার দাবী খারিজ করল কেন্দ্র

যোধপুর, ২৪শে নভেম্বর(হিস) ৷৷  কর্মচারী সংগঠনগুলির দাবি বাতিল করে নূ্যনতম বেতন বাড়িয়ে ২৬ হাজার টাকা করার দাবি খারিজ করল কেন্দ্রীয় সরকার৷ তবে এই প্রস্তাব এখনই বাস্তবায়িত করা হচ্ছে না বলে অর্থমন্ত্রক সূত্রে খবর৷ মন্ত্রকের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নূ্যনতম বেতন বৃদ্ধি নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না৷ এমনকী বিষয়টি নিয়ে ন্যাশনাল অ্যানোমালি কমিটি (ন্যাক)-ও আর নাক গলাবে না বলে জানিয়েছেন ওই আধিকারিক৷ সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূ্যনতম বেতন ১৮ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার৷ যদিও কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে তা বাড়িয়ে ২৬ টাকা করার দাবি তোলা হয়েছে৷ ওই আধিকারিক জানিয়েছেন, নূ্যনতম বেতন কত হবে না নিয়ে পর্যালোচনা করবে ন্যাক বা অন্য কোনও উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছিল৷ কিন্তু পরবর্তীতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, এই নিয়ে আর কোনও পর্যালোচনার অবকাশ নেই৷ তাই বিষয়টি ন্যাক বা অন্য কোনও কমিটিতে হাতে দেওয়া হবে না৷ ন্যাকের পর্যবেক্ষণের পর নূ্যনতম বেতন ১৮ হাজার থেকে বেণে ২১ হাজার টাকা হবে বলে আশায় ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা৷ সেই সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টরকে বাড়িয়ে ২৫৭ থেকে বাড়িয়ে ৩ করা হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top