News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ফোরাম গঠিত গুচ্ছ সিদ্ধান্ত গৃহীত
Image

সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ফোরাম গঠিত গুচ্ছ সিদ্ধান্ত গৃহীত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ রাজ্যের সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আজ আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে রাজ্যের সাংবাদিদের নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বিস্তারিত আলোচনা হয়৷ আলোচনার পর বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়৷ এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ফোরাম ফর প্রোটেকশন অব জার্নালিস্টস’ নামে একটি মঞ্চ গঠন করা হয়৷ এই মঞ্চের আহ্বায়ক হয়েছেন সাংবাদিক প্রণব সরকার৷ কমিটির বাকি সদস্যরা হলেন, রাজ্যের সাংবাদিকদের সবক’টি সংগঠনের সভাপতি এবং সম্পাদকরা৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েচে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যার প্রতিবাদে আগামী ২৫শে নভেম্বর শনিবার বিকেল ৪টায় একটি প্রতিবাদ মিছিল আগরতলা রবীন্দ্রভবন প্রাঙ্গন থেকে বের হবে৷ মিছিলে যোগদানের জন্য সাংবাদিক, অসাংবাদিক কর্মী, হকার এবং শিল্পী বুদ্ধিজীবীদের কাছে আহ্বান জানানো হয়েছে৷ বৈঠক থেকে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিকের হত্যার তদন্তভার দ্রুত সিবিআই’কে হস্তান্তর করার দাবী জানানো হয়েছে৷ এছাড়া নিহত সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিকের আততায়ীদের সর্বোচ্চ সাজা প্রদান ও নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবী জানানো হয়েছে৷ পাশাপাশি নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের ছেলে ও মেয়ের পড়াশুনার সব দায়িত্ব এবং পড়াশুনা শেষে সরকারি চাকরীর নিশ্চয়তা প্রদানের জন্য রাজ্য সরকারের কাছে দাবী জানানো হয়েছে৷ বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপারে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এক স্মারকলিপি প্রদান করা হবে৷ এছাড়া জাতীয়স্তরের সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের দৃষ্টিতে বিষয়গুলো নিয়ে যাওয়া হবে৷ সাংবাদিক হত্যার প্রতিবাদে রাজ্য সরকারের সব ধরনের আথিতিয়তা সব অংশের সাংবাদিকরা বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বৈঠক বর্ষীয়ান সম্পাদক সুবল কুমার দে, অরুণ নাথ, জয়ন্ত ভট্টাচার্য ও দিবাকর দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন৷ এছাড়া রাজ্যের বিভিন্ন সংবাদপত্র ও বৈদ্যুতিন প্রচার মাধ্যমের প্রতিনিধিরা ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top