News Flash

  • Home
  • Uncategorized
  • পেশোয়ারে জঙ্গি হামলা, নিহত এডিজি সহ ২
Image

পেশোয়ারে জঙ্গি হামলা, নিহত এডিজি সহ ২

ইসলামাবাদ, ২৪ নভেম্বর (হি.স.): পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন পাকিস্তান পুলিশের সিনিয়র অফিসার এবং তাঁর গার্ড| শুক্রবার সকালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাকিস্তানের খাইবার-পাখতুনখাওযা প্রদেশের পেশোয়ারে পুলিশ কনভয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়| জোরালো বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন পাকিস্তান পুলিশের সিনিয়র অফিসার আশরাফ নূর এবং তাঁর গার্ড| নিহত পুলিশ অফিসার আশরাফ নূর প্রাদেশিক পুলিশ ডিপার্টমেন্ট-এর অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (এডিজি) ছিলেন|
পেশোয়ার পুলিশ প্রধান তাহির খান জানিয়েছেন, শুক্রবার সকালে পেশোয়ারে পুলিশ কনভয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়| বাইকে করে এসে বিস্ফোরণ ঘটায় এক আতঙ্কবাদী| ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাকিস্তান পুলিশের সিনিয়র অফিসার আশরাফ নূর এবং তাঁর গার্ড-এর| বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে আতঙ্কবাদীর দেহ| এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top