News Flash

  • Home
  • Uncategorized
  • চৌবাগায় জুতো কারখানায় বিধ্বংসী আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা
Image

চৌবাগায় জুতো কারখানায় বিধ্বংসী আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক ইএম বাইপাসের কাছে চৌবাগায়| শুক্রবার সকাল ১০টা নাগাদ ইএম বাইপাসের চৌবাগা এলাকায় অবস্থিত একটি জুতো কারখানায় বিধ্বংসী আগুন লাগে| জুতো কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়| আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকলের মোট ৭টি ইঞ্জিন| যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর চেষ্টা চালান দমকল কর্মীরা| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|
দমকল ও স্থানীয় সূত্রের খবর, ঘড়ির কাঁটায় সকাল তখন ১০টা হবে, ইএম বাইপাসের চৌবাগা এলাকায় অবস্থিত একটি জুতো কারখানায় বিধ্বংসী আগুন লাগে| কারখানার ভিতরে গলগল করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা| মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই প্রথমে আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট ৩টি ইঞ্জিন| কিন্তু, ক্রমশ আগুন ভয়াবহ রূপ নিতে থাকায় পরে দমকলের আরও ৪টি ইঞ্জিন আগুন নেভাতে ঘটনাস্থলে আসে| ওই জুতো কারখানার চারপাশে জনবসতি এবং অন্যান্য কারখানা থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা| তবে, দমকলের ৭টি ইঞ্জিনের দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
পদস্থ এক দমকল কর্তা জানিয়েছেন, জুতো কারখানার ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে| দমকলের ৭টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলেই সম্ভবত আগুন লেগেছে| ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top