News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূ কুপ্রস্তাব রাজি না হওয়ায় ধারাল অস্ত্রের হামলা, অভিযুক্ত ভাসুর
Image

গৃহবধূ কুপ্রস্তাব রাজি না হওয়ায় ধারাল অস্ত্রের হামলা, অভিযুক্ত ভাসুর

মালদহ, ২৪ নভেম্বর (হি.স.) : গৃহবধূ কুপ্রস্তাব রাজি না হওয়ায় ধারাল অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে। অস্ত্রের কোপে কাটা গেল বধূর আঙুল। ভয়াবহ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানা এলাকার লক্ষ্মীপুর গ্রামে। আক্রান্ত গৃহবধূর দাবি, একবছর ধরেই তাঁকে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিতেন ভাসুর অমল মণ্ডল ।কিন্তু তিনি সরাসরি না করে দেন।
বৃহস্পতিবার হঠাৎ ভাসুর ধারাল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে চড়াও হন। অভিযোগ, কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি ভাইয়ের স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন। অস্ত্রের কোপে ওই গৃহবধূর বাঁ হাতের আঙুল কেটে যায়। বাঁচাতে গেলে বধূর স্বামীকেও কোপ মারে অমল। দু’জনই আহত অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হলেও অভিযুক্তরা এখনও পলাতক।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top