News Flash

  • Home
  • Uncategorized
  • আবার সাফল্য পেল এসটিএফ, শিয়ালদহ স্টেশনের সন্নিকটে ধৃত সন্দেহভাজন এক আল-কায়দা জঙ্গি
Image

আবার সাফল্য পেল এসটিএফ, শিয়ালদহ স্টেশনের সন্নিকটে ধৃত সন্দেহভাজন এক আল-কায়দা জঙ্গি

কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.): শিয়ালদহ স্টেশনের সন্নিকটে জগত্ সিনেমার কাছ থেকে সন্দেহভাজন এক আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)| ধৃত সন্দেহভাজন আল-কায়দা জঙ্গির নাম হল, মহম্মদ শাহদাত হোসেন ওরফে বাবু (২৬)| ধৃতের বাড়ি বাংলাদেশের যশোরে| শুক্রবার সকালে স্পেশাল টাস্ক ফোর্সের দল সন্দেহভাজন এই আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে| ধৃত সন্দেহভাজন জঙ্গিকে শুক্রবারই ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে|
সম্প্রতি কলকাতায় আল-কায়দার মডিউলের খোঁজ পায় স্পেশাল টাস্ক ফোর্স| গ্রেফতার করা হয় তিন জনকে| তাদেরকে জেরা করে শাহদাত হোসেনের খোঁজ পান তদন্তকারীরা| প্রাথমিকভাবে জানা গিয়েছে, শাহদাত হল একজন দালাল| সামসাদ মিঞা ও রিয়াজুলকে বাংলাদেশে পাঠানোর পিছনে তারই হাত রয়েছে| সে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার বাংলা টিম (এবিটি)-এর সদস্য|
উল্লেখ্য, চলতি মাসের ১১ তারিখ কলকাতা স্টেশন থেকে আনসার বাংলা টিম (এবিটি)-এর তিন সদস্যকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)| ধৃতদের কাছ থেকে আল-কায়দা সংক্রান্ত প্রচুর সরঞ্জাম উদ্ধার হয়েছে| যার মধ্যে আছে বেশ কিছু বই| এছাড়াও ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে কাগজ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top