News Flash

  • Home
  • Uncategorized
  • কমলসাগরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে তেলিয়ামুড়ায় খুলেনি দোকা, চলেনি গাড়ি
Image

কমলসাগরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে তেলিয়ামুড়ায় খুলেনি দোকা, চলেনি গাড়ি

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৩ নভেম্বর৷৷ সাংবাদিক হত্যা নিয়ে বৃহস্পতিবার বিজেপি’র ডাকা ত্রিপুরা ১২ ঘন্টা বনধে যদিও কিছু অপ্রতিকর ঘটনা ঘটেনি৷ কিন্তু কিছু কিছু জায়গাতে উত্তেজনা সৃষ্টি হয়েছিল৷ কমলাসাগর বিধানসভাস্থীত মতিনগর দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষককের উপর পাশাপাশি অত্যাচার পরিলক্ষিত হয়৷ জানা বিদ্যালয়ের শিক্ষক রসুল মিঞা উপর এই ধরনের ঘটনা ঘটে বলে জানা যায়৷ মতিনগর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিডডে মিল রান্নার প্রস্তুতি চলছিল৷ এমন সময় মতিনগর এলাকার কিছু বিজেপি’র কর্মীরা বাইক নিয়ে প্রায় ২৫ থেকে ৩০ জন যুবক সুকলের ভিতরে ডুকে পরে৷ মিডডে মিল রান্না কাজ বন্ধ করার জন্য বলে৷ তখন বিদ্যালয়ের শিক্ষক রসুল মিঞা ঘটনাস্থলে আসে কিছু বলতে চাইলে শিক্ষক মহাশয়কে অকথ্য ভাষায় ব্যাবহার করে৷ এই থেকে সূত্রপাত শুরু হয়ে পরে হাতাহাতি ও মারা মারির রোপ নেয়৷ তখন শিক্ষক মার খেয়ে বিদ্যালয় বন্ধ করে চলে যেতে বাধ্য হয়৷ অন্যদিকে কমলাসাগর পঞ্চায়েতের ভিতরে পঞ্চায়েত সঠিক কাজ কর্ম করতে থাকলে তখন খবর পেয়ে ছুটে এই এলাকার কিছু বিজেপির কর্মীরা৷ পঞ্চায়েতের সামনে এসে বিজেপি কর্মীরা স্লোগান দিতে থাকে অবশেষে পঞ্চায়েত সঠিক পঞ্চায়েত তালা বন্ধ করে চলে যায়৷ কমলাসাগর এলাকার সমস্ত দোকান পাঠ গুলি বন্ধ ছিল৷ যান চলাচল একেবারে বন্ধ জনগনের সমস্যার মুখে পড়তে হয়৷ তাছাড়া অন্য কিছু অপ্রতিকর ঘটনা শুনা যায় না৷ বিজেপির কর্মীরা কমলাসাগরের বিভিন্ন রাস্তায় পিকেটিং করা হয়৷
সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকে কেন্দ্র করে যারা রাজ্যের সাথে বিজেপি এর ডাকা ১২ ঘন্টা বন্ধ এক প্রকার সফল৷ সকাল ৬টা থেকেই গাড়ি চলাচল না করলেও মানুষের ভীর লক্ষ করা যায় বাজার সহ রাস্তার অলি গলিতে৷ কিছু কিছু দোকান পাট খোলা থাকলেও বিদ্যালয়ও বিভিন্ন দপ্তর গুলি খোলার আগেই বিজেপি দলের পিকেটাররা বন্ধ করে দেয়৷ এক প্রকার বলতে গেলে সকাল থেকেই বিজেপি’র কর্মি সমর্তকরা বাইক নিয়ে তেলিয়ামুড়া শহর সহ গ্রাম গুলির পক্ষে ভারত মাতার স্লোগান দিয়ে এক অপ্রিতিকর পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করে৷ বাদ যায় নি মহকুমা শাসকের দপ্তর ও৷ একমাত্র জরুরী পরিষেবার ক্ষেত্রে তেলিয়ামুড়া পুরপরিষদ খোলা ছিল৷ প্রথম থেকে বন্ধ করার চেষ্টা করলেও ব্যার্থ হয়৷ পরবর্তী সময়ে যখন পুর পরিষদের কাজ স্বাভাবিক চলছিল ঠিক তখনই বিজেপি’র পিকেটাররা এক প্রকার জবর ধস্তি পুরপরিষদের ভিতরে প্রবেশ করে৷ সৃষ্টি হয় উত্তেজনার, চেয়ারম্যানের সাথে বাকবিতন্ডার সৃষ্টি করে বিজেপি নেতা অশিষ দেবনাথ৷ পরিস্থিতি সামাল দিতে এস ডি পি ও তাপস দেব সহ বিশাল পুলিশ বাহিনী পুর পরিষদে ছুটে যায়৷ এক প্রকার জরুরী তিন পরিষেবা যেমন দুটি এম্বোলেন্স ও একটি শব পরিবাহী গালি আজ পরিষেবা দিতে ব্যার্থ হবে বলে জানায় চেয়ারম্যান এস ডি পি ও জানায় বন্ধ পালিত হয় একটি দুটি ছোট ঘটনা বাদ দিলে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top