News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের দেওয়া ফ্লরোজিন জেকেট পোড়ালেন সাংবাদিকরা
Image

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের দেওয়া ফ্লরোজিন জেকেট পোড়ালেন সাংবাদিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷   টিএসআর-এর গুলিতে নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মরদেহ নিয়ে আগরতলার রাজপথে

পুলিশের দেওয়া প্রেস জেকেট পোড়ালেন সাংবাদিকরা৷ বুধবার তোলা নিজস্ব ছবি৷

মিছিল করা হয়েছে৷ মিছিলে পা মিলিয়েছেন অসংখ্য সাংবাদিকের পাশাপাশি বহু বুদ্ধিজীবী৷ শ্মশানযাত্রায় সময় আচমকা মিছিলকারীরা ঘেরাও করেন রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রীর বাড়ি৷ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের দেওয়া সাংবাদিকদের ফ্লরোজিন জেকেটও পুড়ানো হয়েছে৷ প্রচুর সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয় মুখ্যমন্ত্রীর বাড়ি ও রাজধানীর রাজপথে৷ উল্লেখ্য, ইতিমধ্যে টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট তপন দেববর্মাকে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকান্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে৷ মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছিল কমান্ডেন্টের দেহরক্ষী নন্দু রিয়াংকে৷ রাজ্য পুলিশের সদর দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সকাল সোয়া দশটা নাগাদ তপন দেববর্মাকে  চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷ গতকাল ঘটনার পর থেকেই তাঁকে কঠোর নিরাপত্তার মধ্যে গোপন আস্তানায় রাখে পুলিশ৷ আজ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে৷ এদিকে গুলি চালানোর কাজে ব্যবহৃত হাতিয়ারটিও বাজেয়াপ্তা করা হয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top