News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গীদের পুনর্বাসন দেয়া হলেও উদ্বাস্তুদের নিয়ে রসিকতা, প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও
Image

জঙ্গীদের পুনর্বাসন দেয়া হলেও উদ্বাস্তুদের নিয়ে রসিকতা, প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ বিধানসভা ভোটের মুখে রাজ্য সরকারের চাপ বাড়িয়ে আন্দোলন তেজী করছে পশ্চিমজেলা ও


উদ্বাস্তুদের আন্দোলন ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি৷ বুধবার আগরতলায় তোলা নিজস্ব ছবি৷

সিপাহীজলা উদ্বাস্তু উন্নয়ন কমিটি৷ বুধবার মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনের সামনে ঘেরাও, বিক্ষোভ গড়ে তোলেন৷ উদ্বাস্তুদের আন্দোলন প্রশমন করতে গিয়ে শালঘাম ঝড়াতে হয়েছে পুলিশকে৷ একদিকে সাংবাদিক খুন এবং শেষকৃত্য নিয়ে অপ্রীতিকর আশঙ্কায় পুলিশ প্রশাসনে থর হরিকম্প৷ অন্যদিকে সাতসকালে উদ্বাস্তুরা ৩ দফা দাবীতে উত্তাল বিক্ষোভ ফেটে পড়েছেন রাজ্যপথে৷ উগ্রপন্থী হামলায় উদ্বাস্তুদের উদ্বাস্তু হিসাবে স্বীকৃতি প্রদান, সবাইকে পুনর্বাসন এবং ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন পশ্চিম ও সিপাহীজলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির সম্পাদক সজল পোদ্দার৷ তিনি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী উদ্বাস্তুদের নিয়ে রসিকতা করার নগ্ণ খেলায় মেতেছেন৷ আত্মসমর্পনকারী বৈরীদের পুনঃবাসন দেওয়া হলে ও তাদের ভাগ্যে বঞ্চনার সম্বল৷ মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে দাবী পূরণ না হলে তাবু গেড়ে আমরণ অনশনে বসার ও হুশিয়ারী দিয়েছেন তিনি৷ উদ্বাস্তুদের বিক্ষোভে উত্তাল শহরের রাজনৈতিক পরিবেশ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top