News Flash

  • Home
  • Uncategorized
  • ‘ভেঙে পড়েছে অসমের অর্থ ব্যবস্থা’, উদ্বিগ্ন কংগ্রেস
Image

‘ভেঙে পড়েছে অসমের অর্থ ব্যবস্থা’, উদ্বিগ্ন কংগ্রেস

গুয়াহাটি, ২৩ নভেম্বর, (হি.স.) : ‘অসমের অর্থ ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। তাই কংগ্রেস বেজায় উদ্বিগ্ন।’ আজ বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় দলের পরিষদীয় কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন দেবব্রত শইকিয়া।
বিধানসভায় কংগ্রেস দলপতি শইকিয়া বলেন, কেন্দ্ৰের কাছ থেকে কানাকড়িও আসেনি রাজ্যে। এখন পৰ্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (পিএমডিএসওয়াই)-এর টাকা রলিজ করেনি কেন্দ্র। দেওয়া হয়নি পানীয় জল প্রকল্পের ২,০০০ কোটি টাকা। অথচ দু-বছর আগে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। টাকা দেওয়া হচ্ছে না অথচ দেদার প্রকল্প ঘোষণা করা হচ্ছে। গত ২০১৪ থেকে চলতি ২০১৭ পর্যন্ত অসংখ্য প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্রীয় বিজেপি জোট সরকার। প্রকল্প ঘোষণা করলেই কি সব শেষ, টাকা কোথায়, জানতে চেয়েছেন বিধানসভায় বিরোধী দলপতি শইকিয়া।
এরই পরিপ্রেক্ষিতে রাজ্য কতটি প্রকল্পে কত পরিমাণের টাকা পেয়েছে তার হিসাব চেয়ে এ সম্পর্কে শ্বেতপত্ৰ প্ৰকাশ করার দাবি তুলেছেন তিনি। দেবব্রত শইকিয়ার অভিযোগ, আগে যে অর্থ সংক্রান্ত শ্বেতপত্ৰ প্রকাশ করা হয়েছিল তা ছিল পুরোপুরি ভুয়ো, মিথ্যার আধারে রচিত। নাগালিম প্ৰসঙ্গেও কথা বলেছেন দেবব্রত শইকিয়া। চলমান অসম-নাগাল্যান্ড বিতর্কের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশনের আয়োজন করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তিনি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top