News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে অস্থিরতা আজ দিল্লী যাচ্ছেন রাজ্যপাল
Image

রাজ্যে অস্থিরতা আজ দিল্লী যাচ্ছেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্যপাল তথাগত রায়কে দিল্লীতে ডেকে পাঠানো হয়েছে৷ রাজভবন সূত্রে এই সংবাদ জানা গিয়েছে৷ এদিকে, গত কিছুদিন ধরেই রাজ্যে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়ে রয়েছে৷ বিজেপির তরফ থেকে একটি সংসদীয় টিম রাজ্য সফর করে গেছে৷ তারপর বিজেপি রাজ্য সভাপতি ও প্রভারী রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে দিল্লী গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে বৈঠক করেছেন৷ স্বাভাবিক ভাবেই রাজ্যপালের এই দিল্লী যাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top