News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের অদূরদর্শী কর্মের ফলেই অসম-নাগাল্যান্ড সীমা বিবাদ : বিজেপি
Image

কংগ্রেসের অদূরদর্শী কর্মের ফলেই অসম-নাগাল্যান্ড সীমা বিবাদ : বিজেপি

গুয়াহাটি, ২২ নভেম্বর, (হি.স.) : অসম-নাগাল্যান্ড সীমা বিবাদ আজকের নয়। বিগত বহু দশকের। আন্তঃরাজ্য সীমা বিবাদ নিষ্পত্তির জন্য ১৯৭৯ সালের ২ জানুয়ারি অসম ও নাগাল্যান্ডের দুই মুখ্যমন্ত্রীর মধ্যে এ নিয়ে এক চুক্তি স্বাক্ষর হয়েছিল। সেই চুক্তির বলেই দুই রাজ্যের নাগরিকরা সহাবস্থান বজায় রাখতে সেখানে নিরপেক্ষ নিরাপত্তা বাহিনী মোতায়েনকরা হয়েছে। এই তথ্য দিয়েছে বিজেপি।
দলের অসম প্রদেশের দুই মুখপাত্র মেহদি আলম বরা এবং মেঘনা হাজরিকা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য দিয়ে আরও বলা হয়েছে, টানা বহু দশক ধরে অসম সীমান্তে নাগা জনগোষ্ঠীর মানুষজন অসমের জমিতে জবরদখল করে রেখেছে। বিষয়টি নজরে পড়ে রাজ্যের নয়া সরকারের চোখে। সেই সুবাদে ২০১৬ সালের ১৬ জুলাই অসমের মুখ্যমন্ত্রী নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীকে এক জরুরি চিঠি লিখেন। এতে অসম ভূখণ্ডে নাগাদের বেদখল রোধ করতে ব্যবস্থা গ্রহণের কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।
সম্প্রতি মেরাপানির অসম সীমান্তে বি সেক্টরের হকাই অঞ্চলের জালালবস্তিতে নতুন দুটি ঘর তৈরি করে নাগাল্যান্ড সরকার মহকুমা গঠন করেছে বলে যে খবর চাউর হয়েছে তা সঠিক নয়। আসলে এই দুটি ঘর তৈরি হয়েছে এক দশক আগে। বিবৃতিতে বলা হয়েছে, পূর্ববর্তী সরকার অসমের বহু জমি নাগাল্যান্ডের নির্বিচারে অর্পণ করার ফলেই আজ এখানে নতুন মহকুমা গঠন করার উদ্যোগ নিতে সাহস পাচ্ছে পড়শি রাজ্য। পূর্ববর্তী সরকারের এমন অদূরদর্শী কাণ্ড এবং অজ্ঞাত দুর্বলতার জন্যই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর জন্য অসমের জনসাধারণের কাছে ক্ষমা ভিক্ষা করতে হবে কংগ্রেসকে। বলা হয়েছে মেহদি আলম বরা ও এবং মেঘনা হাজরিকার বিবৃতিতে।
তাছাড়া, বৃহত্তর নাগালিম তথা নাগা ফ্রেম ওয়ার্ক চুক্তিটি এখনও প্রকাশিত হয়নি। তাই উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে বিজেপি-র স্থিতি স্পষ্ট, অসমের এক ইঞ্চি ভূমি নাগাল্যান্ডের হাতে তুলে দেওয়া হবে না। বলা হয়েছে বিবৃতিতে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top