News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে হত্যার দায়ে স্বামী স্বশুর ও শাশুড়িকে কারাদন্ড
Image

গৃহবধূকে হত্যার দায়ে স্বামী স্বশুর ও শাশুড়িকে কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২১ নভেম্বর৷৷ গৃহবধূকে পণ্যের জন্য হত্যার দায়ে খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক পঙ্কজ কুমার দত্ত স্বামি, শ্বশুর ও শ্বাশুরিকে ১১ বছরের কারাদন্ড দিল৷ ঘটনার বিবরণে জানা যায় খোয়াইয়ের গৌরাঙ্গটিলার বাসিন্দা দুলাল দেবনাথ তার ১৯ বছরের মেয়ে বর্নালি দেবনাথকে বিয়ে দেন চেবরির বাসন্তিটিলার ধীরেন্দ্র দেবনাথের ছেলে অভিজীতের সঙ্গে৷ বিয়ের পর নগদ টাকা দেবার জন্য শ্বশুরকে চাপ দিতে থাকে ও বর্নালর উপর অত্যাচার শুরু করে৷ গত ১৯-০৫-২০১৪ ইং দুপুরে স্বামি অভিজীৎ দেবনাথ শ্বশুর ধিরেন্দ্র দেবনাথ ও শ্বাশুরি লিলা দেবনাথ বর্নালী দেবনাথকে হত্যা করে৷ পরে বর্নালির বাবা খোয়াই থানায় অভিযোগ করলে তৎকালিন খোয়াইয়ের অতিরিক্ত পুলিশ সুপার হরিপদ দাস ভারতীয় দন্ডবিধির ৪৯৮এ/৩০৪বি/ ১২০বি ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করে৷ মঙ্গলবার খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক পঙ্কজ কুমার দত্ত ৩০ জন সাক্ষির শেষে অভিযুক্ত স্বামি, শ্বশুর ও শ্বাশুরিকে ১১ বছরের কারাদন্ডের নির্দেশ দেন৷ তিন বছর পর মেয়ের খুনিরা সাজা পেয়েছে৷ আদালতের বিচারে কুশি পিতা দুলাল দেবনাথ অশ্রুসজল চোখে ধন্যবাদ জ্ঞাপন করতে ভুললেন না বর্ণালি হত্যা মামলার সরকার পক্ষের আইনজীবী ছিলেন এপিপি শৈলেন পাল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top