News Flash

  • Home
  • Uncategorized
  • লুধিয়ানায় ফ্যাক্টরিতে আগুনের তীব্রতায় ভাঙল বহুতল, মৃত বেড়ে ১৩
Image

লুধিয়ানায় ফ্যাক্টরিতে আগুনের তীব্রতায় ভাঙল বহুতল, মৃত বেড়ে ১৩

লুধিয়ানা, ২১ নভেম্বর (হি.স.): লুধিয়ানার চীমা চকের কাছে মুস্তাক গঞ্জ এলাকায় প্লাস্টিক তৈরির ফ্যাক্টরিতে আগুন লেগে ও চার তলা বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩| বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে| ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে ২ জনকে| সোমবার সকাল ৮.০০ মিনিট নাগাদ লুধিয়ানার চীমা চকের কাছে মুস্তাক গঞ্জ এলাকায় অবস্থিত আমারসন পলিমার নামক একটি প্ল্যাস্টিক তৈরির ফ্যাক্টরিতে আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ১৫টি ইঞ্জিন| দমকল কর্মীরা যখন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছিলেন, তখনই দুপুর ১২.১৫ মিনিট নাগাদ চার তলা বহুতল আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে| ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান কয়েকজন দমকল কর্মী সহ মোট ১০-১৫ জন|
লুধিয়ানার ডেপুটি কমিশনার অফ পুলিশ ধ্রুমান ন্মীবলে জানিয়েছেন, ‘ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ১৩ জনের দেহ উদ্ধার হয়েছে| তাঁদের মধ্যে ৬ জনকে শণাক্ত করা সম্ভব হয়েছে| মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে|’ প্ল্যাস্টিক তৈরির ফ্যাক্টরিতে কীভাবে আগুন লাগল এবং বহুতলটি ভেঙে পড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে| এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|
ফ্যাক্টরির মালিক ইন্দেরজিত্ সিং গোলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে| এসিপি (সেন্ট্রাল) মণদীপ সিং জানিয়েছেন, ‘ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ সহ একাধিক ধারায় আমারসন পলিমার নামক প্ল্যাস্টিক ফ্যাক্টরির মালিক ইন্দেরজিত্ সিং গোলার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে|’ মর্মান্তিক ঘটনায় সোমবারই উদ্বেগ প্রকাশ করেছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং| মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top