News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদ মদতকারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়াকে চিহ্নিত করল আমেরিকা
Image

সন্ত্রাসবাদ মদতকারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়াকে চিহ্নিত করল আমেরিকা

ওয়াশিংটন, ২১ নভেম্বর (হি.স.) : উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদমদতকারী দেশ হিসেবে আখ্যা দিল আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ক্যাবিনেট বৈঠকে জানিয়েছেন, বিদেশের মাটিতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মদত দিচ্ছে উত্তর কোরিয়া। উদাহরণ হিসেবে গত ফেব্রুয়ারি মাসে কুয়ালা-লামপুর বিমানবন্দরে উত্তর কোরিয়ার দ্বারা কিম জং নানকে হত্যার প্রসঙ্গ টেনে আনেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি চলতি বছরে মার্কিন ছাত্র ওয়ার্মবিয়ার হত্যাকাণ্ডের প্রসঙ্গও আলোচনায় টেনে আনেন তিনি। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সারাহ সেন্ডার এক ট্যুইট বার্তায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পুনরায় উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদ মদতকারী রাষ্ট্রপতি হিসেবে চিহ্নিত করেছেন।
উল্লেখ্য আগের থেকে উত্তর কোরিয়ার উপর একাধিক আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার নতুন করে সন্ত্রাসবাদীদের মদতকারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হওয়ার পরে আরও বেশি এক ঘরে হয়ে পড়ল উত্তর কোরিয়া। চিন বাদ দিলে উত্তর কোরিয়ার গোটা বিশ্বে কোন সহযোগী রাষ্ট্র নেই। সম্প্রতি জাপানের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি আমেরিকাকে উপর পরমাণু হামলা চালানোর হুমকি দেওয়ার মতো ঘটনা উত্তর কোরিয়াকে সংবাদের শিরোনামে তুলে এনেছে।
অন্যদিকে সোমবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে আন্তমহাদেশী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে উত্তর কোরিয়া। যা আমেরিকার মূল ভূখন্ডে আঘাত হানতে সক্ষম। প্রসঙ্গত উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদীদের মদতকারী রাষ্ট্র হিসেবে আগেই চিহ্নিত করেছিল আমেরিকা, কিন্তু জর্জ ডব্লিউ বুশের সময় তা তুলে নেওয়া হয়।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top