News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল মনে করছেন গুজরাট হল পর্যটন ডেস্টিনেশন, কটাক্ষ অমিত শাহের
Image

রাহুল মনে করছেন গুজরাট হল পর্যটন ডেস্টিনেশন, কটাক্ষ অমিত শাহের

আহমেদাবাদ, ২১ নভেম্বর (হি.স.): নির্বাচনী প্রচার উপলক্ষ্যে গুজরাটের ভাবনগরে পৌঁছে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে তীব্র ভাষায় সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| আগামী ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচন গুজরাটে| হাতে আর খুব বেশি দিন বাকি নেই| এমতাবস্থায় নির্বাচনী প্রচার উপলক্ষ্যে মঙ্গলবার ভাবনগর পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেছেন, ‘রাহুল গান্ধী মনে করছেন গুজরাট একটি পর্যটন ডেস্টিনেশন| যদি তিনি এখানে আসেন, তবে তাঁকে রাজ্য সম্পর্কে জানতে হবে| ২০১৩ সালে, মনমোহন সিং সরকার গুজরাটের জন্য মাত্র ৬৩,০০০ কোটি টাকা দিয়েছিল| অথচ ২০১৪ সালে বিজেপি অনেক বেশিই দিয়েছে|’ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আরও বলেছেন, ‘বিজেপি অধীনে সব্জি ও তুলার উত্পাদন বৃদ্ধি পেয়েছে|’
উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচন গুজরাটে| ফল ঘোষণা হবে ১৮ ডিসেম্বর|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top