কলকাতা, ২১ নভেম্বর (হি.স.) : সামনেই বিয়ে, তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে বাকি দুই টেস্টে দলে থাকছেন না ভুবনেশ্বর কুমার। ব্যক্তিগত কারণে দ্বিতীয়
টেস্টে নেই ওপেনার শিখর ধাওয়ানও। তবে তৃতীয় টেস্টে খেলবেন তিনি। অাগামী ২৪ নভেম্বর শুরু নাগপুরে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। বোর্ড সূত্রে খবর, দুই ক্রিকেটারকেই শিবির থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’ ভুবির বদলে ১৪ জনের দলে এসেছেন তামিলনাড়ুর অলরাউন্ডার বিজয় শঙ্কর। এই প্রথম জাতীয় দলে ঢুকলেন শঙ্কর। তবে দ্বিতীয় টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে শিখর ধাওয়ানের পরিবর্তে দলে ঢুকছেন তামিলনাড়ুর ওপেনার মুরলি বিজয়। তাছাড়া ভুবির বদলে দ্বিতীয় টেস্টে দলে ঢোকার সম্ভাবনা ইশান্ত শর্মারও।

দুই টেস্টে দলে থাকছেন না ভুবনেশ্বর কুমার
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















