News Flash

  • Home
  • Uncategorized
  • কুপওয়ারায় বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, এনকাউন্টারে খতম তিন লস্কর জঙ্গি
Image

কুপওয়ারায় বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, এনকাউন্টারে খতম তিন লস্কর জঙ্গি

শ্রীনগর, ২১ নভেম্বর (হি.স.): ভূস্বর্গে পুনরায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়াড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে তিন লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি| নিহত জঙ্গিদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারায়, মাগাম অঞ্চলের খার মোহাল্লা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে মাগাম অঞ্চলের খার মোহাল্লা এলাকায় তল্লাশি অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ|
নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলাকালীন হঠাত্ই গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা| কালবিলম্ব না করে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনীও| তীব্র গুলির লড়াইয়ে খতম হয়েছে তিন লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি| শেষ খবর পাওয়া পর্যন্ত, গোটা এলাকা ঘিরে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী| বাহিনীর এই সাফল্যকে ‘চমত্কার কাজ’ আখ্যা দিয়েছেন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এস পি বৈদ| উল্লেখ্য, সোমবারই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় কুখ্যাত এক জঙ্গি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top