News Flash

  • Home
  • Uncategorized
  • ২১০টি ওয়েবসাইটে ফাঁস হয়েছে ব্যক্তিগত তথ্য : আধার নিয়ামক সংস্থা
Image

২১০টি ওয়েবসাইটে ফাঁস হয়েছে ব্যক্তিগত তথ্য : আধার নিয়ামক সংস্থা

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স): তাদের কাছ থেকে নয়, দেশের মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ২১০টি ওয়েবসাইট | এ কথা জানিয়ে দিয়েছে আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই।
সম্প্রতি, আধার কার্ডে তথ্যের গোপনীয়তা বিষয়ে তথ্য জানার অধিকার আইনে একটি আবেদন করা হয়। সেই আবেদনের জবাব দিতে গিয়েই আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই জানিয়ে দিয়েছে, তারা কোনও আধার তথ্য প্রকাশ করেনি। তবে দেখা ‌যাচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার মিলিয়ে কমপক্ষে মোট ২১০টি ওয়েব সাইট থেকে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেওয়া হয়েছে। বিশেষ করে দেশের কিছু শিক্ষা্ প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে ছাত্রদের নাম, ঠিকানা, আধার নম্বর সহ অন্যান্য খুঁটিনাটি তথ্য প্রকাশ করা হয়েছে। তবে বিষয়টি নজরে আসার পর ওইসব তথ্য সরিয়ে দেওয়া হয়েছে।
তথ্য জানার অধিকার আইনে করা ওই আবেদনের জবাবে আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই জানিয়েছে, আধারের তথ্য সুরক্ষিত রাখা হয়। আধারের তথ্য গোপন রাখতে সিকিউরিটি সিস্টেম নিয়মিত আপডেটও করা হয়। ফলে, তাদের হেফাজত থেকে তথ্য চুরি যাওয়া বা প্রকাশ্যে চলে আসা কার্যত ‘অসম্ভব’। কিন্তু যেহেতু বিভিন্ন সরকারি দফতরের হাতেও যেসব তথ্য থাকে তার উপর ইউআইডিএআই-এর কোনও নিয়ন্ত্রণ থাকে না।
এদিকে, আধার গোপনীয়তার অধিকার ভঙ্গ করে কিনা সে সংক্রান্ত মামলা এখনও সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন। এই আবহে আধার তথ্য সামনে চলে আসা আদতে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সংরক্ষণে সরকারের ব্যর্থতার দিকটিই আবারও তুলে ধরল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top