News Flash

  • Home
  • Uncategorized
  • হাবড়ায় মোটরবাইক ও ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে মৃত এক, আহত ২
Image

হাবড়ায় মোটরবাইক ও ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে মৃত এক, আহত ২

হাবড়া, ২০ নভেম্বর (হি.স.): উত্তর ২৪ পরগনার হাবড়ায় মোটরবাইক ও ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ইঞ্জিন ভ্যানের চালকের| দুর্ঘটনায় ইঞ্জিন ভ্যানের চালকের মৃতু্যর পাশাপাশি আহত হয়েছেন দু’জন মোটরবাইক আরোহী| রবিবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মগরা হাবড়া রোডে| নিহত ইঞ্জিন ভ্যানের চালকের নাম হল, বাবু গোলদার| তাঁর বাড়ি কুমড়ো কাশীপুর এলাকায়| গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন মোটরবাইক আরোহী সন্তু মণ্ডল (৩২) ও বিজয় বালা (৩৩)| তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না বলে জানা গিয়েছে|
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রবিবার রাতে মোটরবাইকে চেপে মছলন্দপুর থেকে কুমড়ো কাশীপুরের দিকে যাচ্ছিলেন সন্তু মণ্ডল ও বিজয় বালা| বনবিবি তলার একটি গলি থেকে মগরা হাবড়া রোডে ওঠার সময় একটি ইঞ্জিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারে| দুর্ঘটনার জেরে ইঞ্জিন ভ্যানের চালক সহ তিন জন রাস্তায় ছিটকে পড়ে যান| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় তিন জনকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, চিকিত্সা চলাকালীন প্রাণ হারান ইঞ্জিন ভ্যানের চালক বাবু গোলদার| মোটরবাইক আরোহী সন্তু মণ্ডল ও বিজয় বালার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওযায় তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে|
স্থানীয় বাসিন্দাদের দাবি, বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না| তাছাড়া দু’জনই নেশাগ্রস্ত ছিলেন| সেই কারণেই হয়তো দুর্ঘটনাটি ঘটেছে| দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিন ভ্যান ও মোটর বাইকটিকে আটক করেছে হাবড়া থানার পুলিশ|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top