News Flash

  • Home
  • Uncategorized
  • মোর্চা থেকে সাসপেন্ড বিমল-রোশন গিরিসহ ১৩ নেতা
Image

মোর্চা থেকে সাসপেন্ড বিমল-রোশন গিরিসহ ১৩ নেতা

দার্জিলিং, ২০ নভেম্বর (হি.স.) : মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগেই জোর ধাক্কা খেলেন বিমল গুরুং৷ তাঁকে গোর্খা জনমুক্তি মোর্চা থেকে সাসপেন্ড করা হল তাঁকে৷ সোমবার মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকে ৬ মাসের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে এই সিদ্ধান্ত নিয়েছে৷ তবে শুধু বিমল নন, একই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার আর ১৩ জন নেতাকে৷ সেই তালিকায় রয়েছেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরিও৷
বিনয় তামাং যখন থেকে পাহাড়ের নতুন নেতা হয়ে ওঠার চেষ্টা করছেন, তখন থেকেই দার্জিলিংয়ে মোর্চার মধ্যে দু’টো ভাগ হয়ে যায়৷ সেই সময় কেন্দ্রীয় কমিটির তরফে বিনয় তামাং, অনিত থাপাদের সাসপেন্ড করা হয়েছিল৷ এবার সেই বিনয়রাই সোমবার মোর্চা থেকে ব্রাত্য করে দিল বিমল-রোশনদের৷ বদলে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে বিনয় এখন নিজেই সভাপতি হলেন গোর্খা জনমুক্তি মোর্চার৷ সাধারণ সম্পাদক করা হল অনিত থাপাকে৷
প্রসঙ্গত, জুনের গোড়া থেকে পাহাড় উত্তপ্ত হয়ে যাওয়ায় স্তব্ধ জনজীবন৷ দেখা নেই বিমল গুরুংয়ের৷ তাঁকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান করছে সিআইডি ও পুলিশ৷ সেই অভিযান চলাকালীন মারা গিয়েছেন রাজ্য পুলিশের এক সাব-ইনস্পেক্টর অমিতাভ মালিক৷ যদিও এখন পাহাড় থেকে বনধ তুলে নিয়েছে মোর্চা৷ কিন্তু পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি৷ তার মধ্যে পাহাড়ের নতুন নেতা হয়ে উঠেছেন বিনয় তামাং৷ পাহাড়ে শান্তি ফেরাতে তাঁকেই এখন প্রাধান্য দিচ্ছে রাজ্য সরকার৷ তাঁকে পাহাড়ে কাজ করার জন্য তৈরি ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করা হয়েছে৷ ওই অথরিটিতে রয়েছেন অনিত থাপাও৷ ফলে মোর্চায় বিমল ঘনিষ্ঠদের অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়েই এই সিদ্ধান্ত নিল বিনয়রা৷ যাকে সম্পূর্ণ অগণতান্ত্রিক বলেই মনে তরছেন তাঁরা৷
পাহাড় নিয়ে সর্বদল বৈঠকের আগের দিন মোর্চায় রদবদল। ছয় মাসের জন্য মোর্চা সভাপতি পদ থেকে অপসারিত বিমল গুরুং। নতুন সভাপতি হলেন বিনয় তামাং। পদ খোয়ালেন রোশন গিরিও।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top